রবিবার ● ১২ জুলাই ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ
কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: সারাদেশে অতিবৃষ্টি ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারই ধারাবাহিকতায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধ্বসের কারণে আশ্রয়হীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত ১ শত ৪০ টি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। এসময় আশ্রয় কেন্দ্র এবং দূর্যোগকবলিত মানুষের ঘরে ঘরে গিয়ে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর পক্ষ হতে ত্রান বিতরণ করা হয়েছে।
রবিবার ১২ জুলাই বিকেল ৪ টায় প্রথমে কাপ্তাই আশ্রয়কেন্দ্র কর্ণফুলী স্টেডিয়াম সংলগ্ন কর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ মাঠে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১ শত ২০ জন অসহায়কে ত্রান সহায়তা তুলে দেন বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দীক আলম, এসইউপি, পিবিজিএম, পিএসসি এবং কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস।
এসময় সেক্টর কমান্ডার এবং কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার