মঙ্গলবার ● ২১ জুলাই ২০২৬
প্রথম পাতা » খেলা » কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রামের রাউজান উপজেলার জায়েন্ট অব পাহাড়তলী একাদশ।
মঙ্গলবার ২১ জুলাই বিকেলে কাপ্তাই কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে সৈয়দ শামসুদ্দীন আহমেদ তিবরিজী স্মৃতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জায়েন্ট অব পাহাড়তলী একাদশ রাউজান রাবার বাগান একাদশকে ৮ উইকেটে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
বৃষ্টির কারণে নির্ধারিত ১৪ ওভারের পরিবর্তে ম্যাচটি ৬ ওভার করে আয়োজনের সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি। প্রথমে ব্যাট করে রাউজান রাবার বাগান একাদশ ৬ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করে। জবাবে জায়েন্ট অব পাহাড়তলী একাদশ ২ উইকেট হারিয়ে ৪ ওভার ২ বলেই ৫৮ রান তুলে জয় নিশ্চিত করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস। তিনি বলেন, “জুলাই আন্দোলনের চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে এই টুর্নামেন্টের আয়োজন সত্যিই প্রশংসনীয়। তরুণদের সুস্থভাবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।”
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও কৃতি ফুটবলার মো. জামাল উদ্দিনসহ ক্রীড়ামোদী দর্শকরা।
স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন অপু। সার্বিক সহযোগিতায় ছিলেন মো. রজব আলী রাজু, মোশাররফ হোসেন রিংকু, ইয়াকুব, আমিনুল ইসলাম সজল এবং মো. ইউসুফ আলী। ফাইনাল ম্যাচ পরিচালনা করেন নোমান ও মোহাম্মদ ওমর ফারুক সিকদার (মনা)। ধারাভাষ্য প্রদান করেন ওসমান গনি তনু।
উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।





রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু
ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু