মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
বান্দরবান প্রতিনিধি, ১ সেপ্টেম্বর ২০২৬ :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী’কে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজকীয় সংবর্ধনায় বরণ করা হয়েছে। মন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর মঙ্গলবার দুপুরে সড়কপথে চট্টগ্রাম থেকে নির্বাচনী এলাকা বান্দরবান পৌছান। মোটর সাইকেল, গাড়ীর বহরে বর্ণাঢ্য শোভাযাত্রায় জেলার প্রবেশমুখ হলুদিয়া থেকে বরণ করে নিয়ে আসে বিএনপি’সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় সড়কের দুপাশে দাড়িয়ে নেতাকর্মীরা মন্ত্রীকে ফুল ছিটিয়ে এবং ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
এদিকে মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন সংগঠনের ব্যানারে নির্মাণ করা হয় শতাধিক তৌরন গেইট। পরে শহরের প্রেসক্লাবের সামনে গণসংবর্ধনা সভা ও বিএনপির প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, সম্প্রীতির জেলা বান্দরবান, এটি বলাটা সহজ, শান্তি সম্প্রীতি রক্ষায় আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পার্বত্য শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সবক্ষেত্রেই পিছিয়ে রয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাষ্ট্রীয় পলিসি ও দিকনির্দেশনা অনুসরণ করেই এগিয়ে যেতে হবে। এই অঞ্চলের আত্মসামাজিক উন্নয়নে শান্তি সম্প্রীতি খুবই গুরুত্বপূর্ণ। বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করে সরকারের সাথে একাত্মতা প্রকাশ করেই পার্বত্যবাসীর কল্যানে আমাদের কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর পরিকল্পনায় এগিয়ে যাবে পার্বত্য তিন জেলা।





মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র
বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর
মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা