শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
মো. ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাউখালী উপজেলা শাখার অংগ ও সহযোগী সংগঠনের আয়োজনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নব গঠিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় শনিবার ১২ সেপ্টেম্বর বিকেলে ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে।
সংবর্ধনা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন নব গঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপেন তালুকদার দীপু, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা পরিষদ সদস্য পাইচিংমং মারমা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর তারা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. তামজীদ হেসেন,উপজেলা ছাত্র দলের আহবায়ক মো. তারেক,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সেকান্দর, বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আকবর, কলমপতি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাছির উদ্দীন সহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মো. ছৈয়দুল আলম সাবেক মেম্বার, জেলা বিএনপির সহ সভাপতি মো. মহিউদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাজাইমং মারমা,উপজেলা বিএনপির সহ-সভাপতি অর্জুনমনি চাকমা, উপজেলা মহিলা দলের সভাপতি ফেরদৌসী বেগম, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মো. নুরুল ইসলাম প্রকাশ ইসলাম সহ উপজেলা বিএনপি অংগ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
সংবর্ধনাত্তর অতিথি গনকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং অতিথি বৃন্দকে উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব। মানপত্র পাঠ করেন উপজেলা বিএনপির সহ সভাপতি মো. আবুল কালাম আজাদ।





পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ