শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের

--- রাজীব দে :: দেশের শিল্প ও নির্মাণ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, পণ্যের মানোন্নয়ন এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে আধুনিক প্রযুক্তি ও উন্নত মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন সেফওয়ে টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ ফারুক খান।
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCB) অনুষ্ঠিত তিন দিনব্যাপী 10th Bangladesh Buildcon International Expo 2026, 10th Bangladesh Wood International Expo 2026 এবং Interior & Exterior Expo 2026-এর সমাপনী দিনে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক এ প্রদর্শনীতে অংশ নেয় সেফওয়ে টেকনোলজিস লিমিটেড।
মেলার সমাপনী দিনে মোঃ ফারুক খান বলেন, “বাংলাদেশের শিল্প ও নির্মাণ খাত দ্রুত আধুনিকায়নের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্ববাজারে শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে উদ্যোক্তাদের সময়োপযোগী প্রযুক্তি ও উন্নত মেশিনারিজ ব্যবহারের দিকে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।”
তিনি বলেন, আধুনিক মেশিনারিজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়াকে আরও দ্রুত, নির্ভুল ও কার্যকর করা সম্ভব। একই সঙ্গে উন্নত প্রযুক্তি পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সেফওয়ে টেকনোলজিসের এমডি আরও বলেন, আন্তর্জাতিক মানের প্রযুক্তি দেশে সহজলভ্য হলে উদ্যোক্তারা ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর শিল্পায়নের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
আন্তর্জাতিক প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ ধরনের আয়োজন উদ্যোক্তা, ব্যবসায়ী, প্রকৌশলী ও প্রযুক্তি সরবরাহকারীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে। এর মাধ্যমে নতুন প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি ব্যবসায়িক সহযোগিতা ও প্রযুক্তি বিনিময়ের নতুন সম্ভাবনাও তৈরি হয়।
তিন দিনব্যাপী প্রদর্শনীতে সেফওয়ে টেকনোলজিস লিমিটেডের স্টলে বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও প্রসেসিং মেশিনারিজ প্রদর্শন করা হয়। মেলায় আগত পেশাজীবী, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এসব প্রযুক্তির কার্যকারিতা ও ব্যবহার নিয়ে মতবিনিময় করেন।
প্রদর্শনীতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। এতে নির্মাণসামগ্রী, কাঠ ও ফার্নিচার শিল্পের আধুনিক সরঞ্জাম এবং ইন্টেরিয়র-এক্সটেরিয়র খাতের বিভিন্ন প্রযুক্তি ও সমাধান প্রদর্শন করা হয়। শিল্পসংশ্লিষ্টদের মতে, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে দেশের শিল্পখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ আরও বিস্তৃত হবে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ

আর্কাইভ