মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
নিজস্ব সংবাদদাতা, কলকাতা :: পরিবেশবান্ধব যাতায়াতের বার্তা সামনে রেখে বিশ্ব কার ফ্রি ডে-তে কলকাতার রাজপথে অনুষ্ঠিত হল সাইকেল র্যালি। West Bengal Community Alliance (WBCA), Sports Authority of India (SAI) এবং MY Bharat-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ২৫০ জন সাইক্লিস্ট অংশ নেন। জানা যায়, বিভিন্ন ক্লাব, যুব সংগঠন, সামাজিক ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি বহু সাইকেল প্রেমীও র্যালিতে যোগ দেন।
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর সকালে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবনের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। সকাল ৮টায় সেখানে অংশগ্রহণকারীরা জমায়েত হন এবং ৮টা ৩০ মিনিটে র্যালি শ্যামবাজার পাঁচমাথার মোড়ের উদ্দেশে রওনা দেয়। পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি দৈনন্দিন জীবনে স্বল্প দূরত্বের যাতায়াতে সাইকেলের ব্যবহার বাড়ানো এবং সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার বার্তা দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে।
WBCA-র প্রথম বড় কর্মসূচি ঘিরে বিভিন্ন মহলের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ক্লাব, যুব সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান এবং কমিউনিটি সংগঠনগুলিকে একই প্ল্যাটফর্মে এনে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করার লক্ষ্যেই WBCA-র নেটওয়ার্ক গড়ে উঠেছে। এই নেটওয়ার্ক তৈরির উদ্যোগ নিয়েছিল ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের Sports & Club Relation Cell। র্যালিতে উপস্থিত ছিলেন পদ্মশ্রী শিক্ষাবিদ কাজী মাসুম আখতার। আয়োজকদের মতে, কার ফ্রি ডে-র তাৎপর্যকে সামনে রেখে সাইকেল ব্যবহারের মাধ্যমে দূষণ কমানো এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যকর জীবনযাপনের প্রয়োজনীয়তা তুলে ধরাই ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। যুব সমাজের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।
WBCA-র কনভেনার শুভজিৎ দত্তগুপ্ত বলেন, “আমরা এই কর্মসূচিকে শুধু একটি সাইকেল র্যালি হিসেবে দেখতে চাই না। পরিবেশ সচেতনতা, সুস্থ জীবনযাপন এবং টেকসই যাতায়াতের বার্তা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্লাব, যুব ও সামাজিক সংগঠনকে একটি বৃহত্তর সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করাই আমাদের লক্ষ্য। প্রায় আড়াইশো সাইক্লিস্টের অংশগ্রহণ আমাদের উৎসাহিত করেছে।”
তিনি আরও বলেন, “আজকের সাইকেল র্যালি ছিল WBCA-র প্রথম কর্মসূচি। SAI এবং MY Bharat-এর সঙ্গে যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আগামী দিনে পরিবেশ, স্বাস্থ্য, যুব সমাজ এবং সামাজিক উন্নয়নকে কেন্দ্র করে আরও বিভিন্ন কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে।” আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির পরও বিভিন্ন ক্লাব, যুব সংগঠন, সামাজিক ও কমিউনিটি সংগঠনকে সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে। SAI এবং MY Bharat-এর সহযোগিতায় আগামী দিনে পরিবেশ, স্বাস্থ্য, ক্রীড়া, যুবসমাজ ও সামাজিক উন্নয়নকে ঘিরে আরও সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। বিশ্ব কার ফ্রি ডে-কে কেন্দ্র করে আয়োজিত এই র্যালি তাই শুধুমাত্র সাইকেল চালানোর একটি কর্মসূচিতে সীমাবদ্ধ থাকেনি। পরিবেশবান্ধব যাতায়াত ও সুস্থ জীবনযাপনের বার্তা দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনকে একত্রিত করে বৃহত্তর জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত করার একটি উদ্যোগ হিসেবেও তা সামনে এসেছে।





ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’