বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » খেলা » রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
![]()
রাজশাহী :: পঞ্চম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতার জুনিয়র মহিলা বিভাগে রানার্সআপ ট্রফি অর্জন করেছে রাজশাহী তায়কোয়ানডো দোজাং। অর্জিত এই গৌরবোজ্জ্বল ট্রফি আনুষ্ঠানিকভাবে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী শহিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়েছে।
আজ ২২ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত আয়োজনের মাধ্যমে এই ট্রফি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাম্মেল হক, রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর সভাপতি ও বাংলাদেশ কৃষক দল রাজশাহী মহানগর শাখার আহবায়ক শরিফুজ্জামান শামীম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুদ্দীন। আরও উপস্থিত ছিলেন রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক মো মোজাফফর হোসেন বুলু।
এছাড়া তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর কার্যক্রমে রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের অন্যান্য প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অভিভাবকগণও উপস্থিত ছিলেন। ট্রফি গ্রহণের পর জেলা প্রশাসক মহোদয় জুনিয়র মহিলা বিভাগে দলের এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভকামনা জানান।





কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত