শিরোনাম:
●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
রাঙামাটি, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক

---
রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: ময়মনসিংহের ভালুকা থেকে চট্টগ্রামগামী ৩০০ বস্তা গোখাদ্য (ফিড) বোঝাই একটি ট্রাক দিনাজপুরের পার্বতীপুরে বিক্রির চেষ্টার অভিযোগে আটক করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। বর্তমানে ট্রাকসহ মালামাল পার্বতীপুর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে।
রবিবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলা গেটসংলগ্ন পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। আটক ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১২-০৩১০।জানা গেছে, ‘সুগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’-এর ময়মনসিংহের ভালুকা কারখানা থেকে ৩০০ বস্তা ফিড বোঝাই করে ট্রাকটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু নির্ধারিত গন্তব্যে না গিয়ে ট্রাকটি দিনাজপুরের পার্বতীপুরে নিয়ে আসা হয়। পরে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থান করে স্থানীয় একটি ফিড ব্যবসাপ্রতিষ্ঠান ‘অর্পিতা ট্রেডার্স’-এর কাছে এসব মালামাল বিক্রির প্রস্তাব দেওয়া হয় বলে জানা গেছে।এদিকে, সংশ্লিষ্ট ব্যবসায়ীর কাছে চালক ও হেলপারের গতিবিধি এবং অস্বাভাবিক কম দামে মালামাল বিক্রির প্রস্তাব সন্দেহজনক মনে হয়। পরে তিনি বিষয়টি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান সুগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষকে জানান। কোম্পানির পক্ষ থেকে পার্বতীপুর মডেল থানা পুলিশকে অবহিত করা হলে এসআই আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় চালক ও হেলপার পালিয়ে যায়।সুগুনা ফুড অ্যান্ড ফিডসের টেরিটরি ইনচার্জ তৌহিদুল হাসান জানান, ভালুকা কারখানা থেকে ৩০০ বস্তা ফিড বোঝাই করে ট্রাকটির চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত গন্তব্যে না গিয়ে ট্রাকটি পার্বতীপুরে চলে আসে। বিষয়টি জানার পর কোম্পানির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। শুনেছি, সংশ্লিষ্ট পক্ষগুলো নিজেরাই বিষয়টি আপস-মীমাংসা করে নেওয়ার চেষ্টা করছে। তারা অভিযোগ বা মামলা না করলে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।’অন্যদিকে, একটি সূত্র জানিয়েছে, ঘটনাটি আপস-মীমাংসার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে। তবে কীভাবে এবং কী শর্তে বিষয়টির নিষ্পত্তি হবে, তা নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাকসহ ৩শত বস্তা ফিড পার্বতীপুর মডেল থানা পুলিশের হেফাজতে আছে।





দিনাজপুর এর আরও খবর

নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

আর্কাইভ