বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার
নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার
![]()
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) :: হবিগঞ্জের নবীগঞ্জে থানা পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনার লক্ষ্যে নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার গভীর রাতে অভিযানকালে বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামিকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে পরোয়ানাভুক্ত হয়ে পলাতক ছিলেন।
নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নবীগঞ্জ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার
ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি
ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত