শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা
ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি জেলা রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে পদাধিকারবলে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন চেয়ারম্যান এবং বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিএনপি নেতা আনিসুর রহমান তাপু সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য পদেও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সংশ্লিষ্ট প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাসিমুল হাসান আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
নতুন কমিটির অন্য কর্মকর্তারা হলেন-ভাইস চেয়ারম্যান আলী আসগর ফকির, নির্বাহী সদস্য মিজানুর রহমান, সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের, আনিসুজ্জামান চপল, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ও এনামুল হক সাজু।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাসিমুল হাসান জানান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। এতে ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারিসহ সাতটি পদে মোট নয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। যাচাই-বাছাইয়ে ভাইস চেয়ারম্যান পদে একজন এবং নির্বাহী সদস্য পদে একজনের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তা বাতিল করা হয়।
গত ৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন থাকলেও কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় শুক্রবার সাতটি পদে সবাইকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।





ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি
ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান
সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯