শুক্রবার ● ২০ মে ২০১৬
প্রথম পাতা » খেলা » ৩৩ তম জাতীয় জুডো প্রতিযোগিতা শুরু
৩৩ তম জাতীয় জুডো প্রতিযোগিতা শুরু
ক্রীড়া প্রতিবেদক :: (৬ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.০০মিঃ) বাংলাদেশ জুডো ফেডারেশনের ব্যবস্থাপনায় শুক্রবার ২০মে থেকে শুরু হয়েছে দুইদিন ব্যাপি (শুক্র ও শনি, ২০ ও ২১মে) ৩৩ তম জাতীয় জুডো প্রতিযোগিতা - ২০১৬ ৷ বিকেলে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন সিকদার,এমপি ৷
এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এসকে আবু বাকের (অব.), সাধারণ সম্পাদক এ কে এম সেলিম, যুগ্ম সম্পাদক সৈয়দ আলী আনোয়ার ও কোষাধ্যক্ষ সাব্বির আহমেদসহ ফেডারেশনের অন্যান্যরা ৷
প্রতিযোগিতার প্রথম দিনে মহিলা + ৭৮ কেজি ওজন শ্রেনীতে স্বর্ণ জেতেন বিকেএসপি’র তাহমিদা আক্তার লোপা, - ৭৮ কেজিতে স্বর্ণ পান সেনাবাহিনীর কারিনা খানম, - ৭০ কেজিতে স্বর্ণ জেতেন আনসারের মাকসুদা ৷
এছাড়া পুরুষ + ১০০ কেজি ওজন শ্রেনীতে স্বর্ণ জেতেন বিজিবি’র মো: হাসানুর রহমান, - ১০০ কেজিতে স্বর্ণ পান বিজিবি’র মো: আবুল কালাম আজাদ, - ৯০ কেজিতে স্বর্ণ পান বিজিবি’র মো: জাহাঙ্গীর আলম,- ৭৩ কেজিতে স্বর্ণ পান বিজিবি’র মিল্টন মজুমদার ৷
উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় পুরুষ ১০ টি ও মহিলা ৯টি মোট ১৯টি ওজন শ্রেনীতে ২৪টি দলের ৯৪জন ছেলে ও ১২০জন মহিলা সর্বমোট ২১৪জন প্রতিযোগি অংশ গ্রহন করছেন বলে জানান ফেডারেশনের সাধারন সম্পাদক একেএম সেলিম৷
আগামীকাল শনিবার ২১ মে শেষ হচ্ছে ৩৩ তম জাতীয় জুডো প্রতিযোগিতা
বাংলাদেশ জুডো ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত দুইদিন ব্যাপি (শুক্র ও শনি, ২০ ও ২১ মে) ৩৩ তম জাতীয় জুডো প্রতিযোগিতা-২০১৬ শেষ হচ্ছে আগামীকাল শনিবার৷ শনিবার বিকেল চারটায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: জাহিদ আহসান রাসেল, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করার কথা রয়েছে ৷





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল