মঙ্গলবার ● ২৪ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে দুই ইয়াবা ব্যবসায়ী আটক
কালীগঞ্জে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১০ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.১০মিঃ) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফুলদী কোষাঘাট এলাকার সাহাবুদ্দীন সরকারের ছেলে দেলোয়ার হোসেন দুলু ও তুমুলিয়ার ভাইয়াসুতি এলাকার বাছির উদ্দিনের ছেলে কামালকে ইয়াবাসহ আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ৷
এই বিষয়ে কালীগঞ্জ থানার এস আই নাজমুল ইসলাম ঘটনার সত্যতার স্বীকার করে আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে৷ যার নং ১৪ও ১৫(৫)১৬
২২ মে রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এসআই নাজমুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স বিশেষ আনসার দীনেশ ও মোক্তার হোসেন মুক্তিকে নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাজুখান স-মিল সংলগ্ন স্থানে ইয়াবা বিক্রির সময় দেলোয়ার হোসেন দুলুকে ১৫ পিছ ইয়াবাসহ আটক করে৷ অন্য দিকে তুমুলিয়া ইউনিয়নের ভাইয়াসুতি এলাকায় অভিযান চালিয়ে ১০পিছ ইয়াবাসহ কামাল হোসেনকে আটক করে থানা নিয়ে যায় পুলিশ৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)