শুক্রবার ● ২৭ মে ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » কৃষকের উত্পাদিত গম ও চাল প্রকিউরমেন্টে দুর্ণীতিবাজদের বয়কট করুন: ভূমিমন্ত্রী
কৃষকের উত্পাদিত গম ও চাল প্রকিউরমেন্টে দুর্ণীতিবাজদের বয়কট করুন: ভূমিমন্ত্রী
ঈশ্বরদী প্রতিনিধি:: (১৩ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৬.১৩মিঃ) ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, কৃষকের ঘাম ঝরা উত্পাদিত ফসল গম, চাল প্রকিউরমেন্টে যারা দুর্নীতি করবে তাদের কোন ক্ষমা নেই এবং তাদের সমাজ থেকে বয়কট করতে হবে৷ দুর্নীতিবাজদের কোনোভাবেই বরদাশত করা হবে না৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় দেয় না৷
শুক্রবার সকালে ভূমি মন্ত্রীর বাসভবনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন৷
মন্ত্রী আরো বলেন, উন্নত বাংলাদেশ গড়ার লৰ্য নিয়ে শেখ হাসিনার সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ দেশে বর্তমানে খাদ্যের ঘাটতি নেই৷ দেশের উন্নয়নের অগ্রগতির জন্য সরকারী কর্মকর্তা-কর্মচারিদের বেতন ভাতা বাড়িয়েছে৷ কৃষিতে ভর্তুকি দিয়ে কৃষককে স্বাবলম্বি করতে তাদের উত্পাদিত ফসলের ন্যায্য মূল্য দিতে কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংকগুলোতে একাউন্ট সিস্টেম চালু করে সরাসরি কৃষকদের কাছ থেকে গম, চাউল ক্রয় করছে সরকার৷ খাদ্যবিভাগের কতিপয় কর্মকর্তা, কর্মচারীর যোগসাজশে সিন্ডিকেট করে কৃষকের উত্পাদিত গম ও চাউল ক্রয়ে প্রতারণা ও দুর্নীতি করছে তারা৷ শুধু সরকারই নয়, এসব চোরের দলকে আলস্নাহ্ বেহেশতে নিবেন না৷ এরা ক্ষমার অযোগ্য৷ এদের হাত থেকে কৃষকদের বাঁচাতে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণে কোন কার্পণ্য করবে না৷
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হটিকালচার উইং পরিচালক এস.এম. আবু জার, অতিরিক্ত উপপরিচালক এ.কে.এম. শামীম আলম, টেবুনিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হটিকালচার সেন্টারের উপপরিচালক আজাহার আলী, ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, কৃষিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক নুরুন্নাহার উপস্থিত ছিলেন৷





নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি