শুক্রবার ● ২৭ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে তিন হাসপাতালের ৭ লাখ টাকা জরিমানা
গাজীপুরে তিন হাসপাতালের ৭ লাখ টাকা জরিমানা

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৫৫মিঃ) গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে আবেদা মেমোরিয়াল হাসপাতাল ও সন্ধানী ডায়েগনেস্টিক কমপ্লেক্সে এবং ফাতেমা জেনারেল হাসপাতালকে জরিমানা ৭ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত৷
২৬ মে বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ আহমেদ এ জরিমানা করেন৷
র্যাব -১ এর পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ আহমেদ এবং এএসপি মোঃ মুহিত কবীর সেরনিবায়াতের নেতৃত্বে র্যাব-১ এর একটি দল টঙ্গী স্টেশন রোডস্থ আবেদা মেমোরিয়াল হাসপাতালে অভিযান পরিচালনা করে৷
অভিযান পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে ৪ লাখ টাকা ও সন্ধানী ডায়েগনেষ্টিক কমপ্লেক্সে যথাযথ প্যাথলজি রিপোর্ট তৈরি না করার অপরাধে ১ লাখ টাকা এবং ফাতেমা জেনারেল হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ ও ল্যাব টেকনিশিয়ানের সার্টিফিকেট না থাকায় ২ লাখ টাকা জরিমানা করা হয়৷
অভিযান পরিচালনাকালে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পলিচালক একেএম আব্দুর রউফ উপস্থিত ছিলেন৷





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা