শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নার্সদের দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
প্রথম পাতা » অপরাধ » নার্সদের দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
বৃহস্পতিবার ● ২ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নার্সদের দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

---ঢাকা প্রতিনিধি :: (১৯ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৩০মিঃ) ধানমণ্ডিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসার সামনে আন্দোলনরত বেকার নার্সদের ওপর বর্বর পুলিশি নির্যাতনের প্রতিবাদে রাজধানীর এপোলো হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, ল্যাব এইড হাসপাতাল, হার্ট ফাউণ্ডেশনসহ দেশের সকল বেসরকারী হাসপাতালের নার্সরা একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে বুধবার রাত ১১ টায়।

নার্সদের ফেসবুক গ্রুপ পেজ বাংলাদেশ নার্সেস বার্তায় বৃহস্পতিবার ভোর রাতে (৩:৩০) প্রকাশিত একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা করা হয়।

জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিক্যাল চলেজে চলছে নার্সদের কর্মবিরতি

পোস্টে বলা হয়, “আগামীকাল সকাল থেকে দেশের সকল নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালনের জন্য স্টুডেন্টস নার্সদের সংগঠনের নেতাদের আহ্বান করছি। আগামিকাল থেকে কোন প্রকার নার্সিং শিক্ষা কার্যক্রম চলবে না। আমার বোনের রক্তের মূল্য নিব তবেই এ দেশে নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান চলবে।”

“ইতোমধ্যে রাজধানীর প্রায় সকল বেসরকারী নার্সরা হাসপাতাল ত্যাগ করে ধানমণ্ডিতে মন্ত্রীর বাড়ির সামনে থেকে বিতাড়িত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজের সামনে পুনরায় একত্রিত হওয়া আহত নার্সদের সাথে দলে দলে যোগ দিচ্ছেন। দুয়েকটি হাসপাতাল কর্তৃপক্ষ নার্সদের জোর করে বেরতে দিচ্ছে না,” নিউজ বাংলাদেশকে বুধবার মধ্যরাতের পর জানান বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজিব কুমার বিশ্বাস।

“তবে সকালের মধ্যেই দেশের সকল বেসরকারী নার্স আমাদের সাথে যোগ দেবে,” বলেন তিনি।

ধানমণ্ডিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসার সামনে আন্দোলনরত বেকার নার্সদের ওপর বর্বর পুলিশি লাঠিচার্জে আহতদের একজন

এদিকে, বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ) ও বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির (বিবিজিএনএস) নেতৃবৃন্দ স্বাক্ষরিত বুধবার মধ্যরাতে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশের সকল বেকার নার্সরা আগামি ৩ তারিখে অনুষ্ঠিতব্য পিএসসির পরীক্ষা বর্জন করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগামী ৩ তারিখের পরীক্ষা বর্জন করার ঘোষণা দিয়েছেন বেকার নার্সগণ। সকল প্রাইভেট হাসপাতালে নার্সদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি চলবে। পরীক্ষার হলের চারপাশেই আমাদের বেকার নার্স সিআইডির কাজ করবে।যারা এখনও কর্মবিরতি দিতে পারেন নি তারা সবাই ভোরেই কর্ম স্থল ছেড়ে ঢাকা নার্সিং কলেজে চলে আসুন। দেশের কোন বেসরকারি হাসপাতালে আমাদের সেবা কার্যক্রম চলবে না। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।আমার বোনের মৃত্যুর বিচার করেই ঘরে ফিরব।”
এছাড়া বিডিবিএনএ, বিবিজিএনএস সূত্রে জানায় ঢাকায় অবস্থানরত সকল বেকার নার্সদের বৃহসপতিবার রাত ১২ টার মধ্যে ঢাকা নার্সিং কলেজে সমবেত হওয়ার আহ্বান করা হয়েছে।যে যেখানে আছেন সেখান থেকেই দ্রুত ঢাকা নার্সিং কলেজে এর সামনে চলে আসতে অনুরোধ করেছেন বিডিবিএনএ ও বিবিজিএনএস। আগামীকালের বিপিএসসি পরীক্ষা বয়কটের ঘোষণা করেছেন বিডিবিএনএ ও বিবিজিএনএস।
তারা বলেন,আমার বোনের রক্তের উপর দিয়ে গিয়ে আমি এই অবৈধ পরীক্ষায় বসতে পারি না। ১৮০৬৩ জন দরখাস্ত করেছেন এই ১৮০৬৩ জনকেই আজ রাতের মধ্যে ঢাকা নার্সিং কলেজে চলে আসার জোড়ালো আহ্বান করা হয়েছে।কেউ দয়া করে একক ভাবে পরীক্ষার হলের দিকে যাবেন না ইত্যাদি ।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ