শুক্রবার ● ৩ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রুমায় বগালেকে ডুবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
রুমায় বগালেকে ডুবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

বান্দরবান জেলা প্রতিনিধি :: (২০ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৩০মিঃ) বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় দুর্গম পর্যটন কেন্দ্র বগালেকে শুক্রবার বিকেলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন ঢাকার একটি বেসরকারি বিশ্বাবিদ্যালয়ের ছাত্র ৷
রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম সন্ধ্যায় জানান, ঢাকার লালবাগ এলাকা থেকে আসা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল এর দ্বিতীয় বর্ষের ছাত্র জাহিদ ইকবাল (২১) অপর ৮বন্ধুর সাথে রুমার বগালেকে বেড়াতে যান শুক্রবার সকালে ৷ বিকেলে বন্ধুদের সাথে বগালেকে নেমে সাঁতার কাটার সময় সে হঠাৎ তলিয়ে যায় পানিতে ৷ তার লাশ উদ্ধার করা হয় সন্ধ্যায় এবং রুমা উপজেলা সদরে থানায় নিয়ে আসা হয় রাত সাড়ে ৮টায় ৷
এ ঘটনায় রুমা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে ৷ বগালেকে ডুবে নিহত জাহিদ ইকবাল ঢাকার লালবাগ এলাকার আলী ইকবালের পুত্র বলে পুলিশ নিশ্চিত করেছে ৷
গত ৬মাস আগে ওই লেকে সাঁতার কাটতে গিয়ে ঢাকা সহরোয়ার্দী মেডিকেল হাসপাতালের একজন ইন্টার্নী ডাক্তার পানিতে ডুবে মৃত্যু বরণ করেছিল ৷





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা