শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ জুন ২০১৬
প্রথম পাতা » খেলা » জাতীয় ক্রীড়া পরিষদ আবারও ক্ষমতার অপব্যবহার করে ভারোত্তোলন ফেডারেশনের কমিটি ভেঙে দিয়েছে
প্রথম পাতা » খেলা » জাতীয় ক্রীড়া পরিষদ আবারও ক্ষমতার অপব্যবহার করে ভারোত্তোলন ফেডারেশনের কমিটি ভেঙে দিয়েছে
রবিবার ● ১২ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় ক্রীড়া পরিষদ আবারও ক্ষমতার অপব্যবহার করে ভারোত্তোলন ফেডারেশনের কমিটি ভেঙে দিয়েছে

---ক্রীড়া প্রতিবেদক :: (২৮ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৪৪মিঃ) জাতীয় ক্রীড়া পরিষদ আবারও ক্ষমতার অপব্যবহার করে ১৯৭৪ সালের ক্রীড়া পরিষদ আইনের ২০-এর এ (বি) ধারার ক্ষমতা বলে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের বিগত কমিটি বিলুপ্ত করে এডহক কমিটি গঠন করা হয়েছে।
ভারোত্তোলন ফেডারেশনের নির্বাহী কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আপদকালীন দায়িত্ব পালন করবে তাদের পছন্দের নবগঠিত এডহক কমিটি।
আগামী ৩ মাসের মধ্যে এ কমিটিকে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে।
২৪ সদস্যের এ কমিটিতে বিলুপ্ত কমিটির সভাপতি মনজুর কাদের কোরেশি সভাপতি পদে বহাল রয়েছেন। সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে লে. কর্নেল শহিদুল ইসলাম চৌধুরীকে। বিলুপ্ত কমিটির নির্বাহী সদস্য কাজল দত্ত রয়েছেন যুগ্ম সম্পাদক পদে। ওই কমিটিতে থাকা এসএম আলম ও রুহুল আমীন ছাড়া বাকিরা এডহক কমিটিতে নতুন মুখ।
দীর্ঘদিন ধরে এডহক কমিটি দিয়ে চলছিল ভারোত্তোলন ফেডারেশন। তার অধীনে গত এসএ গেমসে ভারোত্তোলনে স্বর্ণসহ ছয়টি পদক জেতে বাংলাদেশ।
সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ, যার নেতৃত্বে ভারতের গৌহাটি ও শিলং শহরে অনুষ্ঠিত ১২তম এসএ গেমস ২০১৬ গত ৯ ফেব্রুয়ারী শেষ হওয়া চারদিন ব্যাপি ভারোত্তোলন ইভেন্টে বাংলাদেশ একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জসহ মোট ছয়টি পদক পায়। এছাড়া উজবেকিস্তানের তাসখন্দতে গত ২১-৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয় ২৭তম সিনিয়র মহিলা ও ৪৬তম সিনিয়র পুরুষ এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশীপ-২০১৬৷ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে ২০এপ্রিল তারকিস এয়ারলাইন্স এ উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা হয় ছয় সদস্যের বাংলাদেশ নারী ভারোত্তোলন দল৷
এই এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশীপের ফলাফলের উপর নির্ভর করে নিশ্চিত হয় আগামী রিও ২০১৬ অলিম্পিক গেমসে ভারোত্তোলকদের সুযোগ পাওয়ার বিষয়টি৷
উল্লেখ্য, খেলোয়াড় মাবিয়া, ফুলপতি ও সাথীর বিমান টিকিট প্রদান করেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন৷ মোল্লা সাবিরা এবং কোচের বিমান ভাড়া-আনুসাঙ্গিক খরচ প্রদান করেছে জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ আনসার ৷ আয়োজক কমিটির কাছে অনুরোধ করে এশিয়ান ওয়েটলিফটিং ফেডারেশনের সহযোগিতায় উজবেকিস্তানে বাংলাদেশ দলের সদস্যদের থাকা ও খাওয়ার আনুমানিক ছয় লক্ষ টাকা ব্যবস্থা করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ৷ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও এশিয়ান ওয়েটলিফটিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ নিজ খরচে যোগদান করেন এশিয়ান ওয়েটলিফটিং ফেডারেশনের কার্যনির্বাহী সভায় ৷
বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের বিদায়ী সাধারণ সম্পাদক উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানান, সরকার মনে করছে আমার চাইতে ভাল কেউ ফেডারেশন আরো ভালো চালাতে পারবে তাই আরেকজনকে দায়িত্ব দিয়েছেন। আমি ২০ – ২৫ বছর বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের দায়িত্বে ছিলাম এবার অন্যরা দায়িত্ব নিক অসুবিধা কি ?
সরকার বা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভারোত্তোলন ফেডারেশনের নির্বাহী কমিটি ভেঙে দেয়ার সময় আমাকে তো জিজ্ঞাসা করেনি। ফেডারেশনে কিছু লোকজন তো থাকেই, তারা হয়তো ভারোত্তোলন ফেডারেশনের নির্বাহী কমিটি ভেঙে দেয়াটা ভালো মনে করেছে। তিনি আরো বলেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নির্বাহী কমিটির লোকজন ভাল ছিলেন, একারণে এডহক কমিটি হলেও আমি ভালো ভাবে কাজ চালাতে পেরেছি।
আমি চাই এবিষয়টি নিয়ে আমার তৈরীকৃত খোলোয়াড়দের মনোবল যেন ভেঙ্গে না যায় বলেন, বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের বিদায়ী সাধারণ সম্পাদক উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ।
উইং কমান্ডার (অবঃ) মহিউদ্দিন আহমেদ বলেন,সরকার বা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নির্বাহী কমিটি ভেঙে দেয়ার সময় আমার কোন পরামর্শ বা ধরনা নেয়নি।
নির্বাচন আয়োজন করতেই নতুন কমিটির ওপর ক্ষমতা ন্যস্ত করা হলো বলে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।





খেলা এর আরও খবর

কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)