শিরোনাম:
●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
রাঙামাটি, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » যে কোনো মূল্যে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী
প্রথম পাতা » অপরাধ » যে কোনো মূল্যে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী
মঙ্গলবার ● ১৪ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যে কোনো মূল্যে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৩১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৪১মিঃ) ঝিনাইদহ সদর উপজেলার করাতীপাড়া গ্রামের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যাকারীদের যে কোনো মূল্যে আইনের আওতায় আনা হবে বলেছেন-স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম৷

মঙ্গলবার ১৪ জুন দুপুর তিনটার সময় ঝিনাইদহ সদর উপজেলা করাতীপাড়া গ্রামের সরকরি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন৷

স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, এ মাটিতেই গাঙ্গুলী হত্যার বিচার হবে৷ ইতিপূর্বে সব সন্ত্রাসীদের বিচার যেভাবে এ মাটিতে হয়েছে৷ এ হত্যাকান্ডের বিচারও দেশের মানুষ অচিরেই দেখতে পাবে৷ তিনি এ সময় স্থানীয় পুলিশ প্রশাসনকে হত্যাকারীদের খুঁজে বের করে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেন৷

নলডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ইরফান বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংসদ সদস্য আব্দুল হাই, আনোয়ারুল আজিম আনার, নবি নেওয়াজ, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার আলতাফ হোসেন, জেলা পরিষদ প্রশাসক, আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি কনকানত্মি দাসসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা৷

প্রতিবাদ সভার আগে মন্ত্রীদ্বয় নিহত গাঙঙ্গুলীর বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজ খবর নেন এবং সবার প্রতি সমবেদনা জানান৷
বিকেলে স্বাস্থ্যমন্ত্রী ২৫০ শয্যাবিশিষ্ট ঝিনাইদহ সদর হাসপাতালের শুভ উদ্বোধন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন৷ এছাড়াও তথ্যমন্ত্রী বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র পরিদর্শন করেবেন৷

উল্লেখ্য গত মঙ্গলবার (০৭ জুন) ঝিনাইদহ সদর উপজেলার মহিষার ভাগাড় এলাকায় পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)