বুধবার ● ১৫ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় ১১ বছরের স্কুল ছাত্রীর আত্মহত্যা
মাটিরাঙ্গায় ১১ বছরের স্কুল ছাত্রীর আত্মহত্যা

মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৩৬মিঃ) পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মায়ের সাথে রাগারাগী করে সুরমা আকতার (১১) নামে এক স্কুল ছাত্রী ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে ৷ ১৫ জুন বুধবার বিকাল ৩টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ড মোহাম্মদপুর গ্রামে এই ঘটনা ঘটেছে ৷
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সুরমা আকতারকে তার মা পারিবারিক বিষয় নিয়ে গালমন্দ করেন ৷ এক পর্যায়ে মা পাশের বাড়িতে গেলে বিকাল ৩টার দিকে নিজের ঘরের আড়ার(বুতুর)এর সাথে ওরনা পেছিয়ে ফাঁসি দিয়ের আত্মহত্যা করেছে মেয়েটি৷ তার মা ঘরে ফিরে এসে ঘরের আড়ার সাথে মেয়ের ঝুলনত্ম লাশ দেখতে পায় ৷
সুরমা আকতার মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী এবং মোহাম্মদপুর গ্রামের ক্ষুদ্র ব্যাবসায়ী বজলু মিয়া (শিকারী)’র একমাত্র মেয়ে ৷ মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: সাহাদাত হোসেন টিটো সংবাদকর্মীদের জানান, মায়ের উপর অভিমান করেই স্কুল ছাত্রী সুরমা আকতার আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে৷ লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা