বৃহস্পতিবার ● ১৬ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে অস্ত্র ও গুলিসহ ২ ডাকাত আটক
সিরাজগঞ্জে অস্ত্র ও গুলিসহ ২ ডাকাত আটক
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি (২ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৪৮মিঃ) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় তৈরী শার্টার গান ও ৫ রাউন্ড গুলিসহ ২ ডাকাতকে আটক করা হয়েছে৷ বুধবার গভীর রাতে ডিবি পুলিশ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভার ব্রীজের উত্তর পাশে বালুকোল নামক এলাকা থেকে তাদের আটক করা হয়৷ আটককৃতরা হলো- কামারখন্দ উপজেলার মধ্যভদ্রঘাট গ্রামের কারিগরপাড়া গ্রামের বেলাল হোসেনর ছেলে সাইদুল ইসলাম (২৮) ও একই এলাকার মৃত বাছের আলী শেখের ছেলে ইমরান হোসেন ওরফে মহানবী (৩৬)৷
ডিবি পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী জানান, বুধবার রাতে ডিবি পুলিশ মহাসড়কে টহল দিচ্ছিল৷ গভীর রাতে ঝাঐল ওভারব্রীজের উত্তরপাশে বালুকোল গ্রামের মাঠের মধ্যে ৭/৮ জন সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল৷ এ সময় অভিযান চালিয়ে ওই অস্ত্রসহ দু ডাকাতকে আটক করলেও অন্য ডাকাতরা পালিয়ে যায়৷ আটক ডাকাত সাইদুল ইসলামের বিরুদ্ধে ৩টি ও ইমরান হোসেনের বিরুদ্ধে ৪টি ডাকাতি এবং ছিনতাইয়ের মামলা রয়েছে বলেও এই কর্মকর্তা জানিয়েছেন৷





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই