মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » রাঙামাটিতে জাতীয় ইদুঁর নিধন অভিযান উপলক্ষ্যে আলোচনাসভা
রাঙামাটিতে জাতীয় ইদুঁর নিধন অভিযান উপলক্ষ্যে আলোচনাসভা

ষ্টাফ রিপোর্টার :: জাতীয় ইদুঁর নিধন অভিযান উপলক্ষ্যে রাঙামাটিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ৷ সভাপতিত্ব করেন রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রমনী কান্তি চাকমা ৷ বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ,কে,এম হারুনুর রশিদ ৷ স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আপ্রু মারমা ৷
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মল্লিক ৷ অনুষ্ঠান পরিচালনা করেন উপ সহকারী উদ্দ্যান কর্মকর্তা তাওফিক হোসন ৷
প্রধান অতিথির বক্ত্যবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, খাদ্য শস্য উত্পাদন বৃদ্ধির জন্যই ইদুঁর নিধন করতে হবে ৷ ইদুঁর মানুষের ক্ষতি ছাড়া কোন উপকারেই আসেনা ৷ ইদুঁরই একমাত্র প্রাণী যা সবসময় মানুষের সম্পদের ক্ষতি করে এবং ইদুঁর প্লোগ রোগ সহ ৪০ ধরনের রোগ ছড়ায় ৷ তিনি বলেন, ইদুঁর নিধনের প্রক্রিয়াগুলোর সম্পর্কে তৃণমূল পর্যায়ে কর্মশালা ও প্রশিক্ষণ করা উচিত ৷ কর্মশালায় কৃষকদের পাশাপাশি সাধারণ মানুষকে ইঁদুরের অপকারিতা সম্পর্কে ধারনা দিতে হবে এবং ইঁদুর নিধনে উত্সাহিত করতে হবে ৷ ইদুঁর নিধনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যদি কোন সরঞ্জামের প্রয়োজন হয় তা জেলা পরিষদ হতে প্রদানের আশ্বাস দেন তিনি ৷ আপলোড ১৩ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.০৮ মিঃ





কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ
রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির