শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ জুন ২০১৬
প্রথম পাতা » খেলা » সিমান্তের রিও অলিম্পিক আসরে খেলা অনিশ্চিত
প্রথম পাতা » খেলা » সিমান্তের রিও অলিম্পিক আসরে খেলা অনিশ্চিত
রবিবার ● ১৯ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিমান্তের রিও অলিম্পিক আসরে খেলা অনিশ্চিত

---
ক্রীড়া প্রতিবেদক :: (৫আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.১৫মিঃ) বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সব চেয়ে ক্ষমতাধর সরকারী প্রতিষ্ঠান জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সরকারী বন্ধের দিনে গত ১১ জুন শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ আবারও ক্ষমতার অপব্যবহার করে ১৯৭৪ সালের ক্রীড়া পরিষদ আইনের ২০-এর এ (বি) ধারার ক্ষমতা বলে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নির্বাহী কমিটি ভেঙে দেয়। জাতীয় ক্রীড়া পরিষদ তাদের ক্ষমতাবলে রাতারাতি গঠন করা বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের এডহক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্বুদ্ধিতার কারণে ওয়াইলড কার্ড (আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন এর বিশেষ অনুমতি) পাওয়ার মাধ্যমে আসন্ন রিও অলিম্পিকে খেলা অনিশ্চিত হয়ে পরেছে মাবিয়া আক্তার সিমান্তর।

গত ফেব্রয়ারী মাসে ভারতের গুয়াহাটি শিলংয়ে অনুষ্ঠিত ১২তম এসএ গেমসে বাংলাদেশের পক্ষে ভারোত্তোলনে প্রথম স্বর্ণ পদক জয় করে দেশের মানুষকে খুশিতে কাঁদিয়ে ছিলেন মাবিয়া আক্তার সিমান্ত।

স্বর্ণ জয়ের পর ভারতে ১২তম এসএ গেমসে সংবাদ সংগ্রহ করতে যাওয়া বাংলাদেশী সংবাদকর্মিদের সাথে স্বাক্ষাতকার দেয়ার সময় সিমান্ত বলেছিলেন, দেশের জন্য এসএ গেমসে স্বর্ণ জিততে পেরিছে বলে আমি খুব খুশি। এখন আপনার লক্ষ্য কি ? এই প্রশ্নের জবাবে, সিমান্ত বলেছিলেন, আমার খেলোয়াড়ী জীবনে এখন একমাত্র স্বপ্ন ও ইচ্ছা সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকে খেলা। যে স্বপ্ন সকল ক্রীড়াবিদই দেখে।

কিন্তু বর্তমান ফেডারেশনের কার্যনির্বাহী সদস্যদের যেসকল কর্মকান্ডের কারণে রিও অলিম্পিকে সিমান্তর খেলা অনিশ্চিতার মুখে পরেছে।

চলতি জুন মাসের ৯ তারিখে জাতীয় ক্রীড়া পরিষধ (এনএনসি) ভারোত্তোলন ফেডারেশনের নির্বাচিত কমিটি ভেঙে নতুন এডহক কমিটি গঠন করে সমালোচনার মুখে পরে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন এবং ভারোত্তোলন খেলোয়াড়দের ভবিষ্যৎ ।

বিদায়ী সফল সাধারণ সম্পাদক উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অব.)কে কোন কিছু না জানিয়ে গত শনিবার ১১জুন সরকারী ছুটির দিনে ফেডারেশনে প্রবেশ করেন বর্তমান এডহক কমিটির সভাপতি মঞ্জুর কাদের কৌরাইশী ও সাধারণ সম্পাদক লে: কর্নেল মো. শহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা। সেদিনই তারা অফিসের তালা পাল্টে ফেলেন কোন অনুমতি না নিয়ে। বিদ্যুৎ কুমার রায়ের ও অন্যান্য আন্তর্জাতিক পর্যায়ে পদক প্রাপ্ত খেলোয়াড়দের নিউজ পেপার কাটিং, সনদপত্র ও অন্যান্য জিনিস পত্র তচনছ করেন।

নিয়ম অনুসারে পূর্বের কমিটির সাধারন সম্পাদক ক্ষমতা হস্তান্তর করার সুযোগ না রেখে, এনএসসি’র আদেশ উপক্ষা করে, ফেডারেশনের দায়িত্ব বুঝে নেওয়ার আগেই ক্ষমতালোভী বর্তমান সাধারণ সম্পাদক লে: কর্নেল শহিদুল ইসলাম তড়িঘড়ি করে আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশনের সভাপতিকে নিম্ন লিখিত ইমেলে জানান যে, বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সাথে উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদের আর কোন সম্পর্ক নেই।মুলতঃ তাদের এই ইমেলের কারণেই রিও অলিম্পিকে সিমান্ত খেলা অনিশ্চিতার মুখে পরে। কারণ, এতদিন মহিউদ্দিন আহমেদের বিশেষ অনুরোধে আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি বেশ আন্তরিকতার সাথে রিও অলিম্পিকে সিমান্তর ওয়াইলড কার্ড পাওয়ার ব্যাপারে বেশ জোরালো আশ্বাস দিয়েছিলেন।

উল্লেখ্য যে, মোট ৫১টি আবেদনকারী দেশের মধ্যে ১০টি দেশকে ভারোত্তোলনে ওয়াইলড কার্ড প্রদান করবে আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন।

যেহেতু আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশনকে জানানো হয়েছে যে, দীর্ঘ ৪১ বছরের যোগ্য সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অঙ্গনে স্বনামধন্য একজন বর্ষিয়ান ক্রীড়া সংগঠককে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন থেকে অবমূল্যায়িত করে বিদায় করা হয়েছে, তাই স্বাভাবিক ভাবেই ওয়াইলড কার্ড প্রদানের ক্ষেত্রে আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশনের এখন চিন্তা ভাবনাও পাল্টে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে প্রকটভাবে।

শুধু তাই নয় আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন ও এশিয়ান ভারোত্তোলন ফেডারেশনের কর্মকর্তারা বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে বিস্মিত হয়েছেন। যা বাংলাদেশ ভারোত্তোলন নিয়ে তাদের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরী হয়েছে।

আমাদের দেশে সেই প্রবাদটি মনে পড়ে যায়, রাজায় - রাজায় মারামারী দেশের সাধারন মানুষের বারোটা বাজে, ফেডারেশনের ক্ষমতার চেয়ার দখল নিয়ে ক্ষমতার লড়াই, মাঝখানে একজন আন্তর্জাতিক ভাবে যোগ্য খেলোয়াড় সিমান্ত ওপর আঘাত।
---
ফেডারেশনের এ ধরনের ইমেল পাঠানো নিয়ে ক্রীড়াঙ্গনের অভিজ্ঞমহলের ধারনা, বাংলাদেশের সুনাম নষ্ট করে কি দরকার ছিলো এ সময় এ ধরনের ইমেল পাঠিয়ে একজন সম্ভাবনাময়ী খেলোয়াড়টির ক্ষতি করা, বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনকে প্রশ্নবিদ্ধ করা ও জনমনের কাছে ক্রীড়াঙ্গনের ভাবমুতি ক্ষীণ করার।

যে খেলোয়াড়টি এতদিন অলিম্পিকে খেলার স্বপ্নের জাল বুনছিলো তার স্বপ্ন কি তাহলে বর্তমান কমিটির নির্বুদ্ধিতাপূর্ণ এই ইমেলের কারণে থমকে যাবে ? এমন প্রশ্ন ক্রীড়া সংগঠকদের মনে।

বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের দীর্ঘ দিন ধরে ক্ষমতায় বসে থাকা বর্তমান এডহক কমিটির সভাপতি মঞ্জুর কাদের কৌরাইশী অক্রীড়া সংগঠক সুলভ মনোভাবের কারণেই রিও অলিম্পিকে বাংলাদেশের কোন খেলোয়াড় অংশ গ্রহন করতে পারছেনা।

জুন মাসের শেষ দিকে জানা যাবে সিমান্ত ওয়াইলড কার্ড পাচ্ছেন কি না।





খেলা এর আরও খবর

রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু
ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)