শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ জুন ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ২৭ বছর পর পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন বিধিমালার উদ্যোগ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ২৭ বছর পর পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন বিধিমালার উদ্যোগ
মঙ্গলবার ● ২১ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২৭ বছর পর পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন বিধিমালার উদ্যোগ

---ঢাকা প্রতিনিধি :: (৭ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.২২মিঃ) ক্ষমতায় জনপ্রতিনিধি না থাকায়, বছরের পর বছর কেবল রাজনৈতিক বিবেচনায় পরিষদীয় দৈনন্দিন কার্যাক্রম পরিচালনা করা এবং নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পার্বত্য তিন জেলাতে দুর্নীতির আখড়া বলে খ্যাত। দীর্ঘ ২৭ বছর পর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের জন্য বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ ক্ষেত্রে চেয়ারম্যান পদে কেবল উপজাতীয় এবং সদস্য পদে উপজাতীয় ও অ-উপজাতীয়দের নির্বাচনে যোগ্য ভাবা হচ্ছে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, ১৯৮৯ সালের ৬ মার্চ তিন পার্বত্য জেলা পরিষদ আইন প্রণয়ন করে সরকার। এরপর ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তি হলে পাহাড়িদের মাঝে নির্বাচনের দাবি আরও জোরালোভাবে উত্থাপন হয়। ফলে ১৯৮৯ সালের আইনটিকে কার্যকর করতে ২০০০ সালে আরও সংশোধন আনে তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু আইন সংশোধনের পরও ১৬ বছর অতিবাহিত হতে চলছে। নির্বাচন আর হয়নি।

শুধু তাই নয়, নির্বাচন করার জন্য বিধিমালার প্রয়োজন হয়, সেটাও করা হয়নি। অথচ আইনে বলা আছে, নির্বাচন সম্পন্ন করবে নির্বাচন কমিশন। আর এজন্য বিধিমালা প্রস্তুত করে দেবে সরকার। যদিও পার্বত্য জেলা পরিষদ ছাড়া অন্য সব নির্বাচনের বিধিমালা প্রণয়নের ক্ষমতা নির্বাচন কমিশনকেই আইনে দেওয়া আছে।

সম্প্রতি তিন পার্বত্য জেলা পরিষদ আইন অনুযায়ী, নির্বাচনের জন্য বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এবিষয়ে গত ১৪ জুন মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের একজন উপ সচিবকেও মতামত দেওয়া জন্য বলেছিল মন্ত্রণালয়টি। সে পরিপ্রেক্ষিতে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ সচিব মো. ফরহাদ আহাম্মদ খান সেখানে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘নির্বাচনের বিধিমালা প্রণয়নের একটি উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এজন্য আরো আলোচনা পর্যালোচনার প্রয়োজন রয়েছে।’

ইসির নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলছেন, বিধিমালা প্রণয়নের দায়িত্ব ইসিকে দিলেই কাজটি সহজ হবে। অন্যথায় মন্ত্রণালয়ের পক্ষে কাজটি সম্পন্ন করা দুরূহ হবে।

আইনে বলা হয়েছে : একজন চেয়ারম্যান, ২০ জন উপজাতীয় সদস্য, ১০ জন অ-উপজাতীয় সদস্য, দুইজন উপজাতীয় মহিলা সদস্য এবং একজন অ-উপজাতীয় মহিলা সদস্য নিয়ে পার্বত্য জেলা পরিষদ গঠিত হবে। এ ক্ষেত্রে চেয়ারম্যান উপজাতীয়দের মধ্য থেকে নির্বাচিত হবেন। আর ২০ জন সদস্য উপজাতীয় সদস্যের মধ্যে সার্কেল ভিত্তিক অর্থাৎ চাকমা থেকে ১০ জন, মারমা থেকে ৪ জন, তনচৈংগা থেকে ২ জন, ত্রিপুরা, লুসাই, পাংখু ও খেয়াং থেকে ১ জন করে নির্বাচিত হবেন। আর মহিলা সদস্যদের দুইজন উপজাতীয়, যে কোনো সার্কেল থেকে নির্বাচিত হতে হবে।

এ নিয়ে ইসি কর্মকর্তারা বলছেন, একটি সার্কেলের জনগণ একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়। তারা পুরো জেলাতেই ছড়িয়ে ছিটিয়ে থাকেন। তাই সদস্য পদে সার্কেল ভিত্তিক নির্বাচন করাটা কঠিন। এতে ব্যালট পেপারের আকার অনেক বড় হয়ে যাবে।

ইসির জ্যেষ্ঠ একজন উপ সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১৯৮৯ সালে একবার রাঙামাটি জেলা পরিষদ নির্বাচন হয়েছিল। কিন্তু সেটা অনেকটা সিলেকশনের মতো ছিল। প্রথাগত নির্বাচনের মতো সেটা ছিল না। কাজেই বলতে গেলে ২৭ বছরেও পার্বত্য জেলা পরিষদে কোনো নির্বাচন হয়নি।

ওই নির্বাচন কর্মকর্তা আরও বলেন, জেলা পরিষদ নির্বাচন অনেক বড় নির্বাচন। কেননা, একটা জেলা কমপক্ষে ৫টি সংসদীয় আসনের সমান। তাই স্থানীয় সরকারের এ নির্বাচনটি এতদিনেও করা যায়নি। নির্বাচন তো দূরের কথা, বিধিমালাও প্রস্তুত করা যায়নি। তবে পর্যালোচনা করে একটি পথ অবশ্যই খুঁজে বের করা যায়।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা  বিষয়ে সেমিনার রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
রাউজানে মাদক বিরোধী সমাবেশ রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)