শুক্রবার ● ২৪ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বাসে অগ্নিকাণ্ড
গাজীপুরে বাসে অগ্নিকাণ্ড

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১০ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৫৫মিঃ) গাজীপুরের বড়বাড়ি তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নেভায়৷
২৪ জুন শুক্রবার পৌনে ৭টার দিকে বড়বাড়ি তারগাছ এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে৷
ফায়ার সার্ভিস ও এলাকাবাসীরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, শুক্রবার সকালে ভিআইপি পরিবহনের একটি বাস কিছু যাত্রী নিয়ে ঢাকা থেকে গাজীপুর যাচ্ছিল৷ বড়বাড়ি এলাকায় পৌঁছলে সকাল পৌনে ৭টার দিকে হঠাত্ বাসটিতে আগুন ধরে যায়৷ এ সময় বাসের ড্রাইভার-হেলপারসহ যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যেতে সক্ষম হন৷ খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়৷ আগুনে বাসের সিটসহ ভেতরের অংশ পুড়ে গেছে৷ এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে৷
বাসের হেলপারের বরাত দিয়ে টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সেলিম মিয়া আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, বাসের ওয়ারিং থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং পরে তা ছড়িয়ে পড়ে৷





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা