রবিবার ● ৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানে বিহার অধ্যক্ষ ও আ’লীগ নেতার হত্যার ঘটনা স্বীকার আইএসের : গ্রেফতার ৪
বান্দরবানে বিহার অধ্যক্ষ ও আ’লীগ নেতার হত্যার ঘটনা স্বীকার আইএসের : গ্রেফতার ৪
বান্দরবান প্রতিনিধি :: (১৯ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.২৯মিঃ) বান্দরবানে ১৮দিনের মাথায় পৃথকভাবে সংঘটিত ২টি হত্যাকান্ডের ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন ইসলামী ষ্টেট বা আইএস স্বীকার করলেও সেইসব আমলে নিচ্ছে না প্রশাসন ও পুলিশ বিভাগ৷ তবে পুলিশ কর্মকর্তাদের দাবি-তারা একটি হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই একজন চাক উপজাতিসহ ৪জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছেন৷
পুলিশ ও স্থানীয় সত্রগুলো জানায়, গত বৃহস্পতিবার রাত ১০টায় জেলার নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী বাজার এলাকায় নিজ বাড়িতে ফিরার সময় পথিমধ্যেই নৃশংসভাবে খুন হন স্থানীয় আওয়ামীলীগ নেতা ও প্রবীন সমাজ সেবক মংশৈ হ্লা মার্মা(৫৭)৷ স্থানীয়দের সহায়তায় পুলিশ নিহত মংশৈ হ্লা’র লাশ উদ্ধার করে এবং জেলা সদর হাসপাতালে ময়না তদন্তের পর দাহ করা হয় নিজ গ্রামে৷ এ হত্যাকান্ডের ঘটনার ৪দিনেও কেই গ্রেফতার হয়নি৷ নিহত ব্যক্তির ছেলে বাদী হয়ে থানায় মামলা হয়েছে৷
গত ১৩ মে রাতে সন্ত্রাসীদের দা’র আঘাতেই নিহত হন একই এলাকার চাকপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মংশৈউ চাক(৭০)৷ তার হত্যা ঘটনায় এ পর্যন্ত ৪জনকে সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেফতার করেছে পুলিশ৷ তবে প্রকৃত খুনিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে জানিয়েছেন ওই এলাকার নাগরিকরা৷
এ ২টি হত্যাককান্ডের জন্যে আইএস দায়ী বলে তাদেরই ওয়েব সাইটে স্বীকার করা হয়েছে৷





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩