রবিবার ● ৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাংবাদিক রফিকুল ইসলামের ইন্তেকাল
সাংবাদিক রফিকুল ইসলামের ইন্তেকাল
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১৯ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৯মিঃ) সিরাজগঞ্জের সলঙ্গা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সংগ্রাম পত্রিকার সলঙ্গা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন৷ ইন্নাল্লিল্লাহি….. রাজিউন৷ মৃত রফিকুল ইসলাম থানার চড়িয়া উজিড় গ্রামের আলতাব হোসেনের ছেলে৷ শনিবার দুপুর ১২ টার দিকে মোটরসাইকেল যোগে ময়মনসিংহ থেকে মধুপুরে যাওয়ার পথে অজ্ঞাত যানের চাপায় সে মারা যায়৷ মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৩২ বছর৷ রবিবার সকাল ৯ টায় স্থানীয় জাহাঙ্গীর আলম লাবু তালুকদারের চাতালে নামাজে যানাজা চড়িয়া উজিড় কবরস্থানে তাকে দাফন করা হয়৷ মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন৷ সাংবাদিক রফিকুল ইসলামের অকাল মৃত্যুতে উল্লাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জাহান আলী, সুপ্রিম কোর্টের বিশিষ্ঠ আইনজীবি আসাদ বিন আলীম, সলঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. কোরবান আলী, দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডট কমরে প্রকাশক সোহেল রানা, বনবাড়িয়া নুরানী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রফিকুল ইসলাম ,বিশিষ্ঠ সমাজ সেবক মো. হোসাইন আলী, এ্যাডভোকেট আল আমিন গভীর শোক প্রকাশ করেছেন৷ সেই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন৷





গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক