বুধবার ● ১৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » আলীকদমে উন্নয়ন ভাবনা বিষয়ে অবহিত করণ সভা
আলীকদমে উন্নয়ন ভাবনা বিষয়ে অবহিত করণ সভা

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: আলীকদমে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিত করণ ও সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ৷ গতকাল বুধবার সকাল দশ ঘটিকায় আলীকদম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিনের সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয় ৷ আলোচন সভা শেষে স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য সরকারে উন্নয়ন ভাবনা ও সাফল্য বিষয়ে সঙ্গীতানুষ্ঠান ও চলচিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয় ৷ এর আগে গত মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এবিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ৷
অনুষ্ঠান মালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাইনথপ ম্রো ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম থানার অফিসার্স ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লাহ , পল্লী উন্নয়ন কর্মকর্তা কল্লোল কুমার সেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাসুদেব কুমার সানা, গ্রাউস উপজেলা ফোকাল পার্সন মাইকেল মন্ডল, কিশোর কিশোরী ক্ষমতায়ন প্রকল্পের কো-অর্ডিনেটর বাপ্পি চক্রবর্তী, মুক্তিযোদ্ধা কমান্ডর আব্দুল মান্নান সাংবাদিক ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ ৷
জেলা তথ্য কর্মকর্তা রুহুল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তারা বর্তমান সরকারের সাত বছরের কর্মকান্ড ও উন্নয়নের সংক্ষিপ্ত রুপ তুলে ধরেন ৷ বক্তারা বলেন, সরকারের এ সাফল্যের অংশীদার দেশের প্রত্যেকটি জনগন ৷ তাই জনগনকে সরকারের সাফল্য সম্পর্কে অপহিত হতে হবে এবং জনগনের সম্পৃক্ততাও থাকতে হবে ৷
আপলোড : ১৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮. ২২ মিঃ





পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা
বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন
দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা
বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা