শিরোনাম:
●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি
রাঙামাটি, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বান্দরবানে হস্তশিল্প মেলার নামে জুয়ার আসর প্রশাসনের নীরবতায় জনমনে চরমক্ষোভ
প্রথম পাতা » প্রধান সংবাদ » বান্দরবানে হস্তশিল্প মেলার নামে জুয়ার আসর প্রশাসনের নীরবতায় জনমনে চরমক্ষোভ
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে হস্তশিল্প মেলার নামে জুয়ার আসর প্রশাসনের নীরবতায় জনমনে চরমক্ষোভ

---

বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান জেলা শহরের রাজার মাঠে মাসব্যাপী পাট পণ্য ও হস্তশিল্প মেলার নামে প্রকাশ্যে জুয়ার আসর চলছে ৷ এতে বিভিন্ন বয়সী মানুষের সাথে ভিড় জমাচ্ছে স্কুল পড়ুয়া শিশু কিশোররাও৷ মাঠের নিরাপত্তায় পুলিশি প্রহরার ব্যবস্থা থাকলেও তাদের সামনেই চলছে এই অবৈধ জুয়ার আসর ৷ এতে এলাকার জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে ৷
বুধবার বিকেলে দেখা যায়, মাঠের উত্তর-পশ্চিম পাশে একটি স্টলে শিশু-কিশোরদের ভিড়৷ ভেতরে পাঁচজন জুয়াড়ি তাদের পসরা সাজিয়ে বসেছে ৷ টেবিলে সাজানো বিভিন্ন ছবির ওপর বাজি ধরলে দ্বিগুণ-তিনগুণ টাকা জেতা যায় ৷ সেখানে খেলতে আসা ডনবস্কো স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র মংক্যথোয়াই মারমা জানায়, সে স্কুলে শুনেছে রাজার মাঠের মেলায় একশ’ টাকা দিয়ে ‘সাবান খেলা’ খেললে তিনশ’ টাকা পাওয়া যায় ৷ তাই সে বেশি টাকা জেতার আশায় সেখানে এসেছে ৷
জুয়ার পসরা সাজিয়ে বসা কয়েকজনের মধ্যে শফিকুর রহমান নামের একজন জানান, তারা মেলার আয়োজকদের কাছ থেকে দৈনিক ৩ হাজার টাকা ভাড়ায় স্টল নিয়েছেন ৷ নির্বিঘ্নে জুয়া চালাতে পারলে মেলার মাঠে কর্মরত পুলিশ সদস্যদেরকেও তারা কিছু ‘উপরি’ দিতে চান ৷
এ ব্যাপারে মেলার আয়োজক ডেভেলাপমেন্ট পেট্রোনাইজিং সোসাইটি (ডিপিএস)- এর কর্মকর্তা ইকবাল মাহমুদের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, তিনি এখন ঢাকায় ৷ নারী উদ্যোক্তাদের হস্তশিল্পজাত পণ্যের প্রচার-প্রসারের উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হয়েছে ৷ কেউ সেখানে স্টল ভাড়া নিয়ে জুয়ার আসর বসালে সেটা দেখার দায়িত্ব আইন-শৃঙ্খলা বাহিনীর ৷
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমির হোসেন জানান, মেলার মাঠে এ ধরনের কোনো খেলা চালানোর অনুমতি নেই ৷ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ৷
গত ৩ অক্টোবর বান্দরবান শহরের রাজার মাঠে এই মেলা শুরু হয় ৷ বান্দরবান চেম্বার অব কমার্স ও উইম্যান চেম্বারের সহযোগিতায় মেলাটির আয়োজন হলেও উইম্যান চেম্বারের একাধিক নেত্রী এই মেলার আয়োজন সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন ৷  আপলোড : ১৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১.৩৭ মিঃ





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)