বৃহস্পতিবার ● ২১ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » যৌথবাহিনীর অভিযানে ঈশ্বরদীতে ১৫ সন্ত্রাসী গ্রেপ্তার
যৌথবাহিনীর অভিযানে ঈশ্বরদীতে ১৫ সন্ত্রাসী গ্রেপ্তার
ঈশ্বরদী প্রতিনিধি :: ২০ জুলাই বুধবার গভীর রাতে ঈশ্বরদীতে পুলিশ, র্যাব ও বিজিবি সমন্বয়ে গঠিত একশ সদস্যের যৌথবাহিনীর একটি দল পৌর ও উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়৷ অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ) সিদ্দিকুর রহমান৷ অভিযানে লক্ষিকুন্ডার পাকুড়িয়ার জয়নালের ছেলে আনিসুর রহমান, চররুপপুর গ্রামের সিরাজুল বিশ্বাসের ছেলে নাসিম বিশ্বাস ও লুত্ফর রহমানের ছেলে বিপুল, জয়নগর গ্রামের গণি সরদারের ছেলে আবু বকর, শহরের ফতেমোহাম্মাদপুরের মাজেদুলের ছেলে রাজিব ও ইস্তা গ্রামের কাশেমের ছেলে টুটুলসহ ১৫ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে৷ তবে এ অভিযানে চিহ্নিত কোনো রাঘব বোয়াল সন্ত্রাসীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি৷ এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ) সিদ্দিকুর রহমান বলেন, চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীরা যৌথ বাহিনীর গতিবিধি লক্ষ্য রাখে৷ তারা অতিরিক্ত চতুর বলে পুর্ব থেকেই এলাকার বাইরে অবস্থান করায় আটক করা সম্ভব হয়নি৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা