শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২১ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » জেএমবির প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান: দক্ষিণাঞ্চলের আমিরসহ আটক ৪
প্রথম পাতা » অপরাধ » জেএমবির প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান: দক্ষিণাঞ্চলের আমিরসহ আটক ৪
বৃহস্পতিবার ● ২১ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেএমবির প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান: দক্ষিণাঞ্চলের আমিরসহ আটক ৪

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৬ শ্রাবল ১৪২৩ বাংলা: েবাংলাদেশ সময় রাত ৮.৪৭মিঃ) গাজীপুর মহানগরীর টঙ্গীতে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দক্ষিণাঞ্চলের আমিরসহ চার জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব৷ এসময় অস্ত্র, গুলি, বিপুল পরিমাণ গোলাবারুদ ও বোমা তৈরির সরঞ্চাম উদ্ধার করা হয়েছে৷

২১ জুলাই বৃহস্পতিবার ভোরে র‌্যাব-১ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন৷

গ্রেফতাররা হলেন- জেএমবির দক্ষিণাঞ্চলের আমির মাহমুদুল হোসেন তানভির (২৭), আশিকুল আকবর আবেশ (২২), নাজমুল সাকিব (১৯) ও শরিয়ত উল্যাহ শুভ (১৯)৷ মাহমুদুল হোসেন তানভির যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে র‌্যাব সূত্র জানিয়েছে৷

র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল টঙ্গীর আউচপাড়া এলাকার মোক্তারবাড়ি সড়কের প্রবাসী আবু আহমেদের (জেসমিন আক্তারের) বাড়ির ছয়তলা ভবনের ৪র্থ তলায় অভিযান চালায়৷ এসময় সেখান থেকে সিরাজগঞ্জের বাসিন্দা ও জেএমবির দক্ষিণাঞ্চলীয় আমির মাহমুদুল হাসানকে আটক করা হয়৷ তিনি সেখানে প্রশিক্ষক হিসেবে কাজ করতেন৷ উপপরিদর্শক ইব্রাহিম হত্যা ও হোসেনী দালানে বোমা হামলায় যারা সম্পৃক্ত ছিল এবং যারা ইতোমধ্যে এ ঘটনায় গ্রেফতার হয়েছে তারা সবাই তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন বলে জানা গেছে৷

এ ছাড়া রংপুরের প্রাইম মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্র আশিকুল আকবর আবেশকে আটক করা হয়৷ তিনি জেএমবি সদস্যদের প্রাথমিক চিকিত্‍সা সংক্রান্ত প্রশিক্ষণ দিতেন৷ তার পরিকল্পনা ছিল আহতদের চিকিত্‍সার জন্য মেডিকেল স্টোরের মতো একটি বিভাগ করা৷ যাতে আহতদের চিকিত্‍সা দেয়া যায়৷ এ ঘটনায় এমএম কলেজের রসায়ন বিভাগের ছাত্র শরীয়ত উল্লাহ শুভ ও মাদরাসা শিক্ষার্থী নাজমুস সাকিবকে আটক করা হয়েছে৷ শুভ সফটওয়্যারের উপর বিশেষ পারদর্শী৷ তিনি বিভিন্ন অ্যাপ ও সফটওয়্যার ব্যবহার করে যোগাযোগ করতো৷ আটককৃতরা  র‌্যাবের নিখোঁজ তালিকায় রয়েছে কিনা তা যাচাই বাছাই করে দেখা হচ্ছে এবং তাদের সাথে আর কারা জড়িত তাদের ব্যাপারে তদন্ত করা হচ্ছে৷

তিনি আরো বলেন, প্রত্যেক প্রশিক্ষণ কেন্দ্রে সাধারণত ৭ থেকে ৮ জনকে প্রশিক্ষণ দেয়া হয়৷ এতে অস্ত্র চালনা, বোমা তৈরি এবং শারীরিক কসরতের প্রশিক্ষণ দেয়া হতো৷ রাজধানীতে বাসা ভাড়া নিয়ে নজরদারি এবং কড়াকাড়ি থাকায় তারা রাজধানীর পাশে আস্তানা গড়ে তোলে৷ আটককৃতরা এলাকায় নাশকতার পরিকল্পনা করছিল বলেও জানান তিনি৷

এদিকে র‌্যাবের অভিযানের খবরে শত শত এলাকাবাসী ভিড় করে প্রবাসী আবু আহমেদের বাড়ির পাশে৷ আটককৃতরা ঈদের কয়েকদিন আগে ওই বাড়ির ৪র্থ তলার ফ্লাটটি ভাড়া নেয়৷

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ, জিহাদি বই, বিস্ফোরক দ্রব্য, বেশ কিছু বোমা ও বোমা তৈরির সরঞ্জাম৷

অভিযানে ওই বাড়ি থেকে আটটি বোমা, একটি পিস্তল, একটি ম্যাগজিন, শতাধিক রাউন্ড গুলি, দুটি কুড়াল, আটটি চাপাতি ও ছুরি, বেশ কিছু উগ্র মতবাদের বই ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে মুফতি মাহমুদ খান জানান৷ গুলশান ও শোলাকিয়ায় সামপ্রতিক জঙ্গি হামলার জন্য পুলিশ জেএমবিকে দায়ী করে আসছে৷ ওই দুই ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে জঙ্গি আস্তানার খোঁজে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)