শনিবার ● ৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লংগদু’তে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
লংগদু’তে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

লংগদু প্রতিনিধি, রাঙামাটি :: (২২ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৩৯মিঃ) রাঙামাটি জেলার লংগদু উপজেলায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ- ২০১৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ বিশ্বজিৎ মহাজনের সভাপতিত্বে “শিশুকে মায়ের দুধ খাওয়ানোঃ “টেকসই উন্নয়নের অন্যতম চাবি-কাঠি” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আরমান খান, স্বাস্থ্য পরিদর্শক কাজল কান্তি দাশ, ক্যাশিয়ার জিন্নাহ আলী,সিনিয়র নার্স মাহফুজা আক্তার, সকল এইচসিপি, এইচ এ ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।
উক্ত আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন ইপিআই কর্মকর্তা সুমন চাকমা





প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর