শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » পাবনা » প্রমথ চৌধুরীর জন্ম দিন আজ
প্রথম পাতা » পাবনা » প্রমথ চৌধুরীর জন্ম দিন আজ
রবিবার ● ৭ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রমথ চৌধুরীর জন্ম দিন আজ

---ইকবাল কবীর (চাটমোহর) পাবনা :: (২৩ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সকাল ১০.১৬মিঃ) আজ ৭ আগষ্ট ৷ তেল নুন লাকড়ী, বীর বলের হালখাতা, রায়তের কথা, চারইয়ারী কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ,পদচারণ, নানাচর্চা, সনেট পঞ্চাশত্‍সহ অনেক উল্লেখ যোগ্য গ্রন্থ প্রনেতা প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের এই দিনে যশোর জেলায় জন্ম গ্রহন করেন৷ তার পৈত্রিক নিবাস ছিল পাবনার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে৷ তার পূর্ব পুরুষগণ ছিলেন বরেন্দ্র এলাকার ব্রাক্ষণ জমিদার৷ নদীয়ার কৃষ্ণনগরে তার শৈশব ও কৈশর কাটলেও তিনি মাঝে মাঝে আসতেন পাবনার চাটমোহরের হরিপুরে৷ উচ্চশিক্ষা লাভ করেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে৷ সাহিত্যের ক্ষেত্রে চলিত ভাষাকে যে লেখক সম্মানের আসনে বসিয়েছেন তিনি প্রমথ চৌধুরী৷ তার সম সাময়িক সময়ে তার মত প্রখর রুচীশীল লেখক খুব একটা ছিল না৷ এই বিখ্যাত সাহিত্যিকের পৈত্রিক নিবাস দখল করে নিয়েছে কয়েকজন ভূমিগ্রাসী৷ তাদের কবল থেকে প্রমথ চৌধুরীর পৈত্রিক নিবাস দখল মুক্ত করে তার স্মৃতি সংরৰণের দাবী জানিয়েছেন এলাকাবাসী৷

বাংলা সাহিত্যেকে সমৃদ্ধ করার অভিপ্রায়ে যে যে লেখক কাজ করে গেছেন নিরলস ভাবে তার পৈত্রিক ভিটে মাটি দখল করে অবৈধ দখলদাররা তা নিজেদের আয়ত্বে রাখলেও সংশ্লিষ্ট প্রশাসন অজ্ঞাত কারণে নিরব র্ভমিকা পালন করছে৷ দখলদাররা উক্ত ভিটেয় গড়ে তুলেছেন কাাঁচা পাকা বাড়ি, দালান কোঠা৷ সরেজমিন প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটা দেখতে গেলে সেখানে চোখে পরে ১৩/১৪ ঘর অবৈধ বসতি৷ খোঁজ নিয়ে জানা যায় প্রমথ চৌধুরীর ৩ টি ভিটে রয়েছে এখানে৷ একটি ১ একর ১০ শতাংশ, একটি ১৯ শতাংশ এবং একটি ২৭ শতাংশ৷ এ জায়গা গুলো দখলে নিয়ে বসতি গড়ে তুলেছেন মৃত জফের আলীর ছেলে আয়েজ উদ্দিন, জামাল শেখ, মৃত আক্কেল আলীর ছেলে সৈয়ব আলী, ইয়াকুব আলীর ছেলে রব্বেল, আফজাল হোসেনের ছেলে তোজাম, আব্দুর রহমানের ছেলে শাহজাহান, কাশেম আলীর ছেলে সাইফুল, আক্কেল আলীর ছেলে আয়ুব আলী, শহীদ, ফকির আলীর ছেলে সালাম, তোরাব আলীর ছেলে সিরাজুল, মৃত কালুর ছেলে আরিফ, মৃত খোরশেদ আলীর ছেলে আশরাফ আলী আরশেদ প্রমুখ৷ জায়গার মাঝখান দিয়ে যাতায়াতের জন্য নিজেরা তৈরী করে নিয়েছেন রাসত্মা৷ এ ব্যাপারে জানতে চাইলে অনেকে জানান, কয়েক বছর আগে ভূমি অফিসের মাধ্যমে এই ভিটের আম কিনে এলাকার কয়েকজন৷ আম পাহাড়া দেবার জন্য তারা ছোট ছোট ঘর নির্মাণ করে৷ আম কাল শেষ হয়ে গেলেও তারা আর সে ভিটে ছেড়ে যায়নি৷ পরে নতুন কয়েকজন এসে সে ভিটেয় ঘর তোলে৷ দখলদাররা জানান, এটি সরকারী সম্পদ, আমরা ভোগ দখল করে আছি তবে আমাদের কোন কাগজ পত্র নেই৷ সরকারী খাস খতিয়ানের সম্পত্তি এটি৷ পরিত্যাক্ত অবস্থায় পরে ছিল৷ আমরা ঘরবাড়ি করে বসবাস করছি৷
এ ব্যাপারে এলাকাবাসী জানান, হরিপুর প্রমথ চৌধুরীর পৈত্রিক নিবাস হওয়ায় আমরা গর্ব অনুভব করি৷ কিন্তু তার ঐতিহ্য আমরা রক্ষা করতে পারিনি৷ এর জন্য সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন৷ বিভিন্ন সময়ে অসাধু ব্যক্তিরা প্রভাব শালীদের ছত্রছায়ায় প্রমথ চৌধুরীর ভিটে মাটি দখলের প্রতিযোগীতায় নেমেছে এবং অবৈধ দখলদাররা তা দখলে রেখেছে৷ প্রমথ চৌধুরীর বাড়ির আঙিনায় কোন মতে মাথা উঁচু করে দাড়িয়ে থাকা মন্দিরটির ভগ্নাবশেষ কালের স্বাক্ষাী হিসেবে দাড়িয়ে আছে এখনো৷ আমরা চাই, প্রমথ চৌধুরীর ভিটে অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত করে এখানে প্রমথ চৌধুরী বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক৷
এ প্রসঙ্গে প্রমথ চৌধুরী স্মৃতি সংরৰণ পরিষদের অন্যতম সদস্য তাপস রঞ্জন তলাপাত্র জানান, যার কল্যাণে বাংলা সাহিত্যে এসেছে আধুনিকতা এমন দেশ বরেণ্য একজন সাহিত্যিকের ভিটে মাটি অবৈধ দখলদাররা দখল করে থাকবে এটা কাম্য নয়৷ এ ভিটে বাড়ি দখল মুক্ত করতে তিনি চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা, জেলা প্রশাসক রেখা রাণী বালোসহ মানণীয় ভূমি মন্ত্রী ও সাংস্কৃতিক মন্ত্রী মহোদয়ের হসত্মৰেপ কামনা করেছেন৷
এ ব্যাপারে চাটমোহরে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান জানান, শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা জানান, অবৈধ দখলদারদের চিহ্নিত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷

এ প্রসঙ্গে পাবনার জেলা প্রশাসক রেখা রাণী বালো জানান, সরকারী এ সম্পত্তি কেহ দখল করে থাকলে তা অবশ্যই দখলমুক্ত করা হবে৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)