শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » আন্তর্জাতিক » থাইল্যান্ডে গণভোট : ৬০% ভোটারই নতুন সংবিধানের পক্ষে
প্রথম পাতা » আন্তর্জাতিক » থাইল্যান্ডে গণভোট : ৬০% ভোটারই নতুন সংবিধানের পক্ষে
রবিবার ● ৭ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

থাইল্যান্ডে গণভোট : ৬০% ভোটারই নতুন সংবিধানের পক্ষে

---অনলাইন ডেস্ক :: থাইল্যান্ডের এক গণভোটে সেদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটার একটি নতুন সংবিধানের পক্ষে রায় দিয়েছে।

প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, ৬০ শতাংশ ভোটারই নতুন সংবিধানের পক্ষে ভোট দিয়েছে।

এই সংবিধান বলবত হলে দেশটির রাজনীতিতে সামরিক বাহিনীর অবস্থান স্থায়ী রূপ লাভ করবে।

তবে থাইল্যান্ডের মানবাধিকার সংগঠনগুলো এই সংবিধানের প্রস্তাবগুলোর সমালোচনা করেছে।

তারা বলছে, এর ফলে নিবাচিত রাজনীতিবিদদের ওপরে নিয়োগকৃত কর্মকর্তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে।

২০১৪ সালে ইংলাক চিনাওয়াতের সরকারকে ক্ষমতাচ্যুত করার পরপরই সেনাবাহিনী পুরোনো সংবিধান বাতিল করে দেয়।

তারপর সেনাবাহিনীর তৈরি একটি কমিটি নতুন একটি সংবিধানের খসড়া তৈরি করে।

তার ওপরেই আজ গণভোট হলো।

প্রস্তাবিত এই সংবিধান এমন নির্বাচনী ব্যবস্থা রাখা হয়েছে যার ফলে কোনো একটি রাজনৈতিক দলের পক্ষে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন হয়ে পড়বে।

অন্যতম বিতর্কিত আরেকটি প্রস্তাব হচ্ছে, থাই সংসদের উচ্চকক্ষ সেনেটর ২৫০ জন সদস্যই নিয়োগ করবে সেনা সরকার।

সেনা অভ্যুত্থানের আগে এই সংখ্যা ছিল অর্ধেক।

প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, ৬০ শতাংশ থাই ভোটার নতুন সংবিধানের পক্ষে ভোট দিয়েছে। ফলে, ভবিষ্যত সরকার নির্বাচনে সেনাবাহিনীর ব্যাপক ক্ষমতা থাকবে।

প্রস্তাবিত সংবিধানের সমর্থকরা বলছেন এতে থাইল্যান্ডে রাজনৈতিক অস্থিরতা দুর হবে এবং স্থিতিশীলতা নিশ্চিত হবে।

গণভোটের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, ৬০ শতাংশ থাই ভোটার নতুন সংবিধানের পক্ষে ভোট দিয়েছে

কিন্তু থাইল্যান্ডের সমস্ত প্রধান রাজনৈতিক দলগুলো প্রস্তাবিত এই সংবিধানের বিরোধীতা করেছে।

তাদের কথা ২০১৪ সালের সেনা অভ্যূত্থানকে বৈধতা দিতে এবং একইসাথে রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর ক্ষমতা আরো বাড়োনোর একট কৌশল হিসাবে নতুন এই সংবিধান করা হচ্ছে।

তবে গণভোট বর্জন করেনি রাজনৈতিক দলগুলো।

ভোট দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক চিনাওয়াতও।

ভোট দেওয়ার সময় থাই জনগণকে বোট দেওয়ার আহ্বান জানান তিনি “থাইল্যান্ডের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের দিনটি গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ন। বিষয়টি বুঝে মানুষকে তার মতামত দিতে হবে। ঘরে বসে থাকা ঠিক হবে না”।

মিস চিনাওয়াত বুঝে শুনে ভোট দেওয়ার কথা বলেছেন কারণ বহু মানুষের পরিস্কার কোনো ধারণা নেই নতুন এই সংবিধানে ঠিক আছেটা কী, এবং তাতে লাভ ক্ষতি কী হবে।

এর প্রধান কারণ প্রস্তাবিত এই সংবিধানের বিরুদ্ধে কোনো ধরনের প্রচারণা নিষিদ্ধ করে সেনাবাহিনী। প্রচারণা চালানোর অভিযোগে অনেককে আটক করে।

এমনকি নিরপেক্ষ ভোট পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়নি।

থাইল্যান্ডের সেনা সরকার প্রতিশ্রুতি দিয়েছে গণভোটে প্রস্তাবিত সংবিধানটি পাশ হলে, আগামী বছর শেষ নাগাদ নতুন নির্বাচন হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।

তবে সমালোচকদের ভয়, নতুন সংবিধানের আওতায় যে গণতন্ত্র আসবে তা প্রকৃত কোনো গণতন্ত্র হবেনা, এবং ভবিষ্যতের সরকারের ওপর সেনাবাহিনীর প্রভাব প্রতিপত্তি বহুগুণে বেড়ে যাবে। সুত্র :বিবিসি বাংল।





আন্তর্জাতিক এর আরও খবর

ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই  ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
মার্কিন মদদেই ইসরায়েল গাজায়  গণহত্যা চালিয়ে যেতে পারছে মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যেতে পারছে
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প
ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)