মঙ্গলবার ● ৯ আগস্ট ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » গোপালপুর ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবীতে মানববন্ধন
গোপালপুর ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবীতে মানববন্ধন
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৫ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.১০মিঃ) গোপালপুর ডিগ্রী পাস ও অনার্স কলেজকে জাতীয়করণের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সড়ক অবরোধ ও সমাবেশ করেছে কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, গভর্ণিং বডির সদস্য ও অভিভাবকবৃন্দ ৷ মিছিল শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন৷ ৮ আগষ্ট সোমবার এসব কর্মসুচি পালন করা হয়৷
মিছিলটি কলেজ চত্বর থেকে বের হয়ে গোপালপুর রেল গেট হয়ে উপজেলা কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করে৷ গোপালপুর বাজার টেম্পুস্ট্যান্ডে সমাবেশে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শ্যামল কিশোর পাল, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জাকিরুল ইসলাম প্রমূখ৷
অধ্যৰ আকরাম হোসেন জানান,গত ২০১৫ সালের ৭ জুলাই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কলেজ জাতীয় করনের তালিকায় এই কলেজের অবস্থান ছিল অষ্টম৷ কিন্তু সদ্য প্রকাশিত ১৯৯ টি কলেজ জাতীয় করনের তালিকায় খাকলেও রহস্যজনক কারণে গোপালপুর ডিগ্রী কলেজের নাম বাদ দেওয়া হয়েছে৷





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা