শিরোনাম:
●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
রাঙামাটি, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » দেশে টেকসই শিল্পখাত গড়ে তোলার বিকল্প নেই : গাজীপুরে শিল্পমন্ত্রী
প্রথম পাতা » গাজিপুর » দেশে টেকসই শিল্পখাত গড়ে তোলার বিকল্প নেই : গাজীপুরে শিল্পমন্ত্রী
বুধবার ● ১০ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে টেকসই শিল্পখাত গড়ে তোলার বিকল্প নেই : গাজীপুরে শিল্পমন্ত্রী

---গাজীপুর জেলা প্রতিনিধি :: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ২০২১ সালের মধ্যে শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ আমাদের সরকারের রাজনৈতিক অঙ্গিকার৷ এ অঙ্গিকার বাস্তবায়নে দেশে টেকসই শিল্পখাত গড়ে তোলার কোনো বিকল্প নেই৷

৯ আগস্ট মঙ্গলবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড সংযোজিত ৫৬২টি মোটরবাইক স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু৷

শিল্পমন্ত্রী বলেন, খালেদা জিয়া দেশকে পাকিস্তানের মতো অকার্যকর দেশে পরিণত করতে চান৷ তারা দেশে প্রতিহিংসামূলক হত্যাকান্ট ঘটাচ্ছে৷ জনগণের কাছে তারা চিহ্নিত৷ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেশের অগ্রগতি এগিয়ে নিতে হবে৷

শিল্পমন্ত্রী আরো বলেন, অনেকেই শিল্প কারখানা করার কথা বলে জমি বরাদ্দ নিয়েছে৷ কিন্তু সেখানে তারা কোনো শিল্প-কারখানা স্থাপন করেনি৷ তারা সেখানে হাউজিংসহ নানা অবকাঠামো স্থাপন করেছেন৷ শিল্প মন্ত্রণালয়ের এক কাঠা জমিও আর লিজ দেওয়া বা বিক্রি করা হবে না৷

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যপক ডাঃ দীন মো. নূরুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, গাজীপুর মহানগর আওয়া মীলীগের সভাপতি আজমত উল্লাহ খান, বিএসইসির চেয়ারম্যান মোঃ ইমতিয়াজ হোসেন চৌধুরী, অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবুল কাশেম প্রমুখ৷ স্বাগত বক্তব্য রাখেন অধিদপ্তরের পরিচালক ডাঃ হাবিব আব্দুল্লাহ সোহেল৷

বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্যসেবাকে জনগণের দোড়গোড়ায় দ্রুত পৌঁছে দিতে এবং স্বাস্থ্যকর্মীদের কষ্ট লাঘব করতে তাদের আজ ৫৬২টি মোটরসাইকেল দেওয়া হলো৷ ছয় মাস আগে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য বিভাগের নারী কর্মকর্তাদেরও গাড়ি দেওয়া হয়েছে৷ সামনে সকল স্বাস্থ্য কর্মকর্তাকেও জিপ দেওয়া হবে৷

স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমার কাছে তথ্য আছে অনেকেই ঠিকমতো কাজ করেন না৷ যারা ফাঁকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিল্পমন্ত্রী স্বাস্থ্যকর্মীদের কাছে মোটরসাইকেল ও চবি হস্তান্তর করেন৷

এটলাসের বিক্রয় বিভাগের প্রধান মো. আজিবর রহমান বলেন, সরবরাহকৃত এটলাস-জংসেন ব্র্যান্ডের ১২৫ সিসির প্রতিটি মোটরসাইকেলের বাজার মূল্য এক লাখ ৪০ হাজার টাকা৷

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আসাদুর রহমান কিরণ, গাজীপুরের সিভিল সার্জন ডাঃ আলী হায়দার খান, অধ্যক্ষ ডাঃ সুবাস চন্দ্র সাহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার কাজী মোজাম্মেল হক, গাজীপুর সিভিল সার্জন আলী হায়দার খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ৷
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএমএ-এর গাজীপুর জেলা সভাপতি ডাঃ মো. আমির হোসাইন রাহাত৷





গাজিপুর এর আরও খবর

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)