সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » পানছড়িতে জাতীয় শোক দিবস পালিত
পানছড়িতে জাতীয় শোক দিবস পালিত
পানছড়ি প্রতিনিধি :: (৩১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৫৫মিঃ) পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পালিত হয়েছে বঙ্গবন্ধুর ৪১ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস ১৫ আগস্ট ৷ সকালে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে র্যালি বের হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পন করে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, শ্রমিললীগ, মহিলালীগ ও মুক্তিযোদ্ধা কমান্ডসহ সর্ববস্থরের জনসাধারন ৷ শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরে উপজেলা টাউন হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷
সভায় সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি তপন কান্তি বৈদ্য ৷ নাজির হোসেনের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমীর দত্ত চাকমা ৷
সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জয়নাথ দেব, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, ৪নং লতিবান ইউপি চেয়ারম্যান কিরন ত্রিপুরা, মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুজ্জামান ৷
উপজেলা প্রশাসনের একটি শোক র্যালি বের করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পন করেন ৷ পরে উপজেলা পরিষদ মিলনায়তন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং উপজেলা পল্লী উন্নয়ন, সমাজসেবা, যুব উন্নয়ন, একটি বাড়ী একটি খামার প্রকল্প কর্মসংস্থানের লক্ষে ঋণ বিতরণ করেন ৷
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ