সোমবার ● ১৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » রেসকোর্সের উদ্যোগে জাতির জনকের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালিত
রেসকোর্সের উদ্যোগে জাতির জনকের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালিত
চাবি প্রতিনিধি :: (৩১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৩৪মিঃ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রেসকোর্স স্বেচ্চাসেবী সংগঠনের কর্মকর্তাবৃন্দ ৷ সোমবার ১৫ আগষ্ট সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ রেসকোর্সের প্রতিষ্ঠাতা ও নির্বাহী উপদেষ্ঠা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক অমিত চক্রবর্তীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মুজিবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বী সুজন৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্য মোয়াজ্জেম হোসেন জেম্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন সুমন, উপ সমাজসেবা সম্পাদক আনোয়ার হোসাইন, উপ তথ্য গবেষনা সম্পাদক পিয়াস সরকার, উপ মানব সম্পদ উন্নয়ন সম্পাদক সুজাতা খানম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানিরুজ্জামান সানি, উপ প্রচার সম্পাদক সজ্জয় চক্রবর্তী, উপ গণযোগাযোগ উন্নয়ন সম্পাদক হেমায়েত হোসেন হিমু , সহ সম্পাদক শরিফ উদ্দিন, রেসকোর্স হাটহাজারী শাখার সমন্বয়ক আপন চক্রবর্তী, সদস্য জয়দেব শীল, রাহুল চক্রবর্তী, নন্দন ভট্টাচার্য, প্রান্ত বিশ্বাস ও মুন্না দেব প্রমূখ৷





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা