শুক্রবার ● ২ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » রাঙামাটি ও মুন্সিগঞ্জে কুস্তি খেলোয়াড় বাছাই
রাঙামাটি ও মুন্সিগঞ্জে কুস্তি খেলোয়াড় বাছাই

ক্রীড়া প্রতিবেদক :: (১৫ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.৫০মিঃ) জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রাঙামাটি ও মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তৃণমুল পর্যায় থেকে প্রতিভাবান অনূর্ধ্ব-১৬ কুস্তি খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম ৩০ আগষ্ট মঙ্গলবার শেষ হয়েছে ৷ রাঙামাটির কাউখালি উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অংশ নেয়া খেলোয়াড়দের হাতে সনদপত্র তুলে দেন৷ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মংসুইউ চৌধুরী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমা৷

এদিকে, মুন্সিগঞ্জের গজারিয়াতে আয়োজিত কুস্তি প্রতিভা অন্বেষন কার্যক্রম ও শেষ হয়েছে৷ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা অংশ নেয়া বাছাইকৃত খেলোয়াড়দের হাতে সনদপত্র তুলে দেন৷ উল্লেখ্য উভয় স্থানে ১০দিন ব্যাপি এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেয়াদের মধ্য থেকে মেধা অনুযায়ী ২০জন করে বাছাই করে প্রশিক্ষণ দেয়া হয়৷





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন