বুধবার ● ৩১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কাশিমপুর কারাগার এলাকা পরিদর্শনে গাজীপুরের এসপি
কাশিমপুর কারাগার এলাকা পরিদর্শনে গাজীপুরের এসপি

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মিঃ) গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এলাকা পরিদর্শন করেছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ৷
৩১ আগস্ট বুধবার বেলা সোয়া ২টার দিকে তিনি কাশিমপুর কারাগারে গিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন৷
কারা ফটকের সামনে পুলিশ সুপার জানান, কাশিমপুর কারাগার এলাকাসহ আশপাশ এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে৷ আজ বুধবার নামমাত্র একটি হরতাল থাকলেও পুলিশ সর্বত্র তত্পর রয়েছে৷ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো৷ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে৷
তিনি আরো জানান, ফাঁসি কখন কোথায় হবে তা কারা কর্তৃপক্ষ বলতে পারবেন৷
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মীর কাসেম আলী কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি৷





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন