শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » পাবনাতে পানির দামে চামড়া বিক্রি হচ্ছে
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » পাবনাতে পানির দামে চামড়া বিক্রি হচ্ছে
শুক্রবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাবনাতে পানির দামে চামড়া বিক্রি হচ্ছে

---মো. ইকবাল কবীর, চাটমোহর (পাবনা) :: পবিত্র ঊদ-উল আযহা উপলক্ষে চাটমোহরে কোরবানীকৃত পশুর চামড়া প্রায় পানির দামে বিক্রি হয়েছে৷ গত বছর এসময় চামড়া ব্যবসায়ীরা ব্যাপক লোকসানের সম্মুখিন হওয়ায় এবং এবছর চামড়ার বাজার ভাল না থাকায় তারা চামড়া কিনতে আগ্রহ দেখায় নি৷ ফলে যারা পশু কোরবানী করেছেন তারা স্বল্প মূল্যে চামড়া বিক্রি করতে বাধ্য হয়েছেন৷ একটা মাঝারি আকারের গরম্নর চামড়া এক হাজার টাকায় এবং খাশির চামড়া ৫০/৬০ টাকায়ও বিক্রি হতে দেখা গেছে৷ যে সমস্ত ব্যবসায়ী চামড়া লবনজাত করছেন তারা কম মূল্যে চামড়া কিনতে পারলেও লাভ করতে পারবেন কিনা তা নিয়ে শংকায় রয়েছেন৷

উপজেলার ছাইকোলা হাফিজিয়া এতিম খানায় এলাকাবাসী ৩৩৭ পিস খাশির চামড়া, ২৪ পিস গরুর চামড়া দান করেছিলেন৷ মঙ্গলবার রাত ১০ টায় হাফিজিয়া এতিম খানার সদস্য আবু তালেব নাটোরের আড়তে ২৪ পিস গরুর কাঁচা চামড়া ২৮ হাজার ৮শ টাকায় বিক্রি করেন৷ প্রতি পিস চামড়ার দাম পান ১ হাজার ২শ টাকা৷ ৩৩৭ পিস খাশির চামড়া বিক্রি করেন ১৮ হাজার টাকা৷ প্রতি পিস চামড়া ৫৩ টাকায় বিক্রি করেন তিনি৷
দোলং গ্রামের রবিউল করিম জানান, চাহিদা কম থাকায় ৭০ হাজার টাকা মূল্যের একশত ৮০ কেজি ওজনের কালো রঙের একটি গরুর চামড়া এক হাজার টাকায় বিক্রি করেছেন তিনি৷ পৌর সদরের বালুচর এলাকার আবুল হোসেন জানান, দুইটি খাশির চামড়া বিক্রি করে তিনি পেয়েছেন ১শত ৬০ টাকা৷ বিন্যাবাড়ি গ্রামের আকতার হোসেন জানান, বড় আকারের একটি গরুর চামড়া এক হাজার ৬শ টাকায় বিক্রি করেছেন তিনি৷
চাটমোহরের কুমারগাড়া গ্রামের চামড়া ব্যবসায়ী আব্দুর রহমান জানান, “চাটমোহরে প্রায় ২শ জন ক্ষুদ্র মৌসুমী চামড়া ব্যবসায়ী চামড়া কিনেছেন৷ তাদের মধ্যে ৫০ জন চামড়া লবনজাত করেছেন৷ এক হাজার থেকে এক হাজার ৭শত টাকা পিস হিসেবে ৩শ পিস গরুর চামড়া, ৫০ থেকে ১শ ৪০ টাকা পিস ৩শ পিস খাশির চামড়া এবং এক হাজার ৪শ টাকা পিস হিসেবে ৩ পিস মহিষের চামড়া ক্রয় করেছি৷ নাটোরের আড়তে চামড়ার দাম খুব কম৷ গত বছর প্রায় ৪ লাখ টাকা লোকসান গেছে আমার৷ এবছর ও লোকসানের আশংকায় আছি৷ তিনি আরো জানান, চামড়া প্রক্রিয়াজাত করণের প্রধান উপকরণ লবনের দাম গত বছরের চেয়ে প্রায় দ্বিগুন হয়েছে৷ গত বছর প্রতি বস্তা লবনের দাম ৫/৬শ টাকা থাকলেও এবছর ৫৫ কেজির লবনের বস্তা বিক্রি হচ্ছে ১১শত টাকায়”৷
আব্দুর রহমানের মতো উপজেলার রেল বাজার এলাকার জামাল উদ্দিন, সেন গ্রামের আবু বক্কার, নতুন বাজারের সুনীল ঋষি, সুকুমারসহ অন্যান্য চামড়া ব্যবসায়ীরা লাভ করতে পারবেন কিনা এ শংকা নিয়ে চামড়া প্রক্রিয়া জাত করছেন৷





অর্থ-বাণিজ্য এর আরও খবর

পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)