শিরোনাম:
●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের
রাঙামাটি, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নোনা ঝিরি একটি ঝর্ণা দেখার গল্প
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নোনা ঝিরি একটি ঝর্ণা দেখার গল্প
শুক্রবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নোনা ঝিরি একটি ঝর্ণা দেখার গল্প

---হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::(১ অাশ্বিন ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.০৮মি.) দিগন্তজোড়া বিস্তৃত গ্রন্থিল পাড়া আর অন্তবিহীন মৌন নিস্তব্দ নৈসর্গিক সৌন্দর্যের একা আধার “নোনা ঝিরি ঝর্ণা”৷ সর্পিল পাহাড়ি পথ আর ভুতুড়ে পরিবেশ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলা থেকে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে অবস্থিত পাথরের গা ভিজিয়ে পাহাড়ের বুক চিরে নেমেয় আসা কাঁচের ন্যয় স্বচ্চ জলরাশি এই “উসাক ঝিরি” বা “নোনা ঝিরি ঝর্ণা”৷

নামকরণ : স্থানীয় জুমিয়া মুরুং সম্প্রদায়ের ভাষায় উসাক শব্দের অর্থ নুন বা লবন৷ মূল রোয়াম্ভু খালটি মাতামুহুরী নদীর মোহনা থেকে কিছুদুর অর্থাত্‍ যোগেন্দ্র কারবারী পাড়া পর্যন্ত গিয়ে একটি শাখা মেলেছে৷ যার নাম গোয়াম ঝিরি৷ গোয়াম ঝিরিকে বাঁয়ে রেখে সাজো আরো কিছু দুর যাওয়ার পার দুটি প্রশাখায় বিভক্ত হয়েছে৷ একটি কেয়াং ঝিরি৷ আর অন্যটি উসাক ঝিরি বা নোনা ঝিরি৷ উসাক ঝিরির শেষ প্রান্তে অবস্থিত বলেই এর নাম “উসাক ঝিরি ঝর্ণা” বা “নোনা ঝিরি ঝর্ণা৷
ভ্রমন : সকাল নটা ছুঁই ছুঁই করছে৷ ঠিক তখনই সহকর্মী আলীকদম প্রেস ক্লাবের সভাপতি মমতাজের নম্বর থেকে একটি রিং বেজে উঠলে৷ তড়িগড়ি করে বের হয়ে পড়লাম৷ উদ্যেশ্য তখনো অজানা৷ পাঁচটি মটর সাইকেলে ১১ জন চড়ে বসলাম৷ মটর সাইকেলগুলো উদ্দ্যাম বেগে ছুটতে শুরু করলো৷ উদ্যেশ্য “নোনা ঝিরি ঝর্ণা”৷
পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার বেশ কয়েকটি পাড়া অতিক্রম করলাম ভালোয় ভালোয়৷ তারপরই শুরু হল মটর সাইকেল নিয়ে পানি পথে চলার অভিজ্ঞতা৷ শুনতে কিছুটা কল্পকাহিনীর মত শুনাচ্ছে হয়ত৷ কিন্তু এটাই সত্যি৷ কোথাও হাটু পানি আবার কোথাও আরো কম৷ ছোট ছোট প্রাকৃতিক পাথরের বিছানাই যেন পিচ ঢালা পথ৷ কিছুটা পাথরের উপর দিয়ে চললেও কিছুটা আবার পানি পথে৷ দক্ষিন-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকের পাহাড় ঢাল বিশিষ্ঠ সর্পিল পাহাড় ছড়া বেয়ে মটর সাইকেল গুলো হরিত্‍ কান্ডে লাফিয়ে লাফিয়ে চলতে লাগলো৷ বিকৃত অীভজ্ঞতা অর্জনের আনন্দটা যেমন, তেমনি আবার খানেক অসতর্কতায় ছোটখাট দুর্ঘটনার আশঙ্কাকেও উড়িয়ে দেওয়া যায়না৷
এখানে একটু করে না বললেই নয় যে, গোটা আলীকদম উপজেলার প্রায় এক তৃতীয়াংশ ভুমি সমতল৷ যা আলীকদমের মূল প্রশাসনিক অবকাঠামোকেই ঘিরে আছে৷ অবশিষ্ঠত তিন চতুর্থাংশ ভুমি গোটা উপজেলার চার পাশে বহুবর্ষ পূর্বে নিযুক্ত কোন প্রহরীর ন্যায় দাড়িয়ে থাকা বিশাল বিশাল পাহাড়গুলো৷ এখানকার মূল ভৌগলিক অবস্থান দেখলে বুঝা যায় যে, মূলত আলীকদমের ভুমিঢাল দৰিন-পূর্ব থেকে উত্তর পাশ্চিম দিকে৷ কিন্তু ছোট ছোট ছড়া, খাল বা ঝিরিতে প্রবেশ করলে এই ভুমিঢালের কিছুটা ব্যতিক্রম দেখা য়ায়৷
সর্পিল পাথুরে পথে প্রায় আধ ঘন্টা চলার পর আমরা পৌছলাম ছাইয়া কারবারী পাড়া৷ ১০ মিনিটের যাত্রা বিরতী৷ পাড়া কারবারী দিমওয়াই ম্রো তার গাছের জাম্বুরা খাইয়ে আমাদেরকে আথিতেয়তা করলেন৷ ব্যাস ইঞ্জিন চালিত যান এপর্যন্তই৷ এর পর শুরু হবে পাঁয়ে হাঁটা পথ৷ ছাইয়া কারবারী পাড়ার পাড়া কারবারী দিমওয়াই ম্রো স্বেচ্চায় আমাদের গাইড় হতে আগ্রহ প্রকাশ করায় ঘাটে জল পেলাম৷ ১০ মিনিট যাত্রা বিরতির পর অবশেষে পথ চলা৷
এবারের অভিজ্ঞতা আরো আরো রোমাঞ্চকর৷ এতসময় দেখেছি পাথরের বিছানা আর এবার পাথরের দালান৷ তার মানে এই নয় যে, পাথর দিয়ে তৈরি দালান৷ পাথরের দালান বলতে দালানের মত বিশাল বিশাল পাথরকেই বুঝাবার চেষ্টা করেছি৷ একদিকে দিগনত্মজোড়া বিসত্মির্ণ গ্রন্থীল পাহাড়ের সারি৷ অন্য দিকে স্বচ্চ কাঁচের ন্যয় জলারাশি ছোট ছোট ঝর্ণা জলের কলকল শব্দ৷ দুর পাহাড়ে নাম না জানা হাজারো পাখির কলতান, কোথাও কোথাও পাহাড়ি ফুলে মৌ মৌ ঘ্রাণ আর মাঝে মাঝে শীতল বাতাসের ঝলকানি যেন যে গা ছুয়ে যায়৷ দুর দীগন্তের কোন এক রেখায় বিসত্মির্ণ পাহাড়ের সীমান্ত রেখায় আকাশের মিশে যাওয়া দেখে মনে পড়ে বিদ্রোহী কবির “আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই, ওই পাহাড়ের ঝর্ণা আমি উধাও হয়ে বই”৷
এত আনন্দের মাঝেও তীব্র তাপদাহ কিছুটা ক্লান্ত করে তুলেছে দেহমনকে৷ এতো প্রাণ চাঞ্চল্যের অভিজ্ঞতা৷ কিন্তু ঘন্টা খানেক পাঁয়ে হাঁটার পর কিছুটা ভুতুড়ে আর থমথমে পরিবেশ কিছুটা বিচলিত করল৷ নির্জন পাহাড় আর ভুতুড়ে পরিবেশ থামিয়ে রাখতে পারেনি আমাদের অধম্য পথচলাকে৷ অধম্য নেশা প্রাণে গতি সঞ্চার করেছে শতগুন৷ অবশেষে আমাদের গন্তব্যে…………………
প্রায় ৪০ থেকে ৫০ ফুটের উঁচু পাহাড়ি ঝর্ণা থেকে অহর্ণিশ ঝরে পড়া কলকল জনধ্বনী দেহমনকে আরো চাঙ্গা করে দিল নিমিশেই৷ দীর্ঘ পথচলার গ্লানি যেন আমাদেরকে কখনোই স্পর্শ করতে পারেনি৷ গাইডসহ ১২ জনের গোটা দলই নাইতে নেমে পড়লাম ঝর্ণার শীতল জালে৷ স্ববেগে ঝরে পড়া প্রতিটি জলকনা স্মৃতির পাতায় গাঁথা থাকবে আজীবন৷ আবেগাপ্লুত সফর সঙ্গীরা৷ এখানে সফর সঙ্গীদের নামগুলো আপনাদের জানিয়ে রাখি- মমতাজ উদ্দিন আহামেদ, ফোগ্য মার্মা, শুভরঞ্জন বড়ুয়া, উইলিয়াম, দীপু, মিনার, লিটন, জমির, মমরী ও বাপ্পী৷
চট্টগ্রামের বহুল প্রচলিত একটি কথা “কেনে চলর”৷ একথাটি কিন্তু বাদ যায়নি৷ উল্লাসের এক পর্যায়ে “কেনে চলর” চিত্‍কার আর মোবাইল ভিডিওতে সাক্ষাত্‍কার৷ সব কিছুই পরিপূর্ণ রুপ দিয়েছে ভ্রমনকে৷ আমাদের সাথে ছিল কিছু শুকনা খাবার৷ এক অবাকাশে সকলেই পাউরুটি, কলা আর কোমল পানীয় দিয়ে দেহটাকে কিছুটা সতেজ করে তুললাম৷ এরই মধ্যে শুরুহল মেঘের গুঞ্জরণ৷ চারদিক অন্ধকার হেয় এলেও যতৰন বৃষ্টির ফোটা গায়ে পড়েনি ততৰন ঠিক বুঝা যায়নি যে আকাশের কি অবস্থা৷
যাই হোক অনেক হোই হুল্লোড় আর স্মৃতির ভান্ডার পরিপূর্ণ করে এবার ফেরার পালা৷ স্থানীয় ইউপি মেম্বার শুন্যধন এর বাড়িতে খাবারের আয়োজন৷ সেই পর্যন্ত আসতেই উইলিয়ামের উপর ভর করল বিষাদ৷ নিমেষেই পানির তলার অদৃশ্য খাদে আস্ত মটর সাইকেলসহ ডুবে উঠল সে৷ অনেক চেষ্টা করে আর ষ্ঠার্ট করা গেলনা মটর সাইকেল মহাশয়কে৷ তিনি এবার কারে ঘাড়ে চড়ার কথা ভাবছেন বলে মনে হচ্ছে৷ অবশেষে তাই হল……..
প্রকৃতির ভালবাসায় আমরা সিক্ত হলাম৷ আমাদের সব ক্লান্তি এখন পরিপূর্ণ হল প্রাপ্তিতে৷ মনের মধ্যে অন্য কিছুর স্থান রইলনা৷ মনের অজান্তেই সবাই বলে উঠেলো “আহা কি আনন্দ আকাশে বাতাসে”৷
যেভাবে যাবেন : বাংলাদেশের যেকোন যায়গা থেকে ঢাকা-কক্সবাজারের গাড়িতে চকরিয়া নামতে হবে৷ তার পর চকরিয়া থেকে বাস অথবা জীপ যোগে আলীকদম আসতে হবে৷ তার পর বর্ষা কালে যদি হয় তাহলে গোটা পথ পাঁয়ে হাটার বিকল্প নেই৷ শুকনো মৌসুমে হলে অবশ্যই মটর সাইকেল যোগে ছাইয়া মুরুং পাড়া (৫ কিমিঃ) পর্যনত্ম যাওয়া যাবে৷ তার পর পায়ে হেঁটে যাবেন আরো ৫ কিমিঃ৷
সঙ্গে যা যা নিয়ে যাবেন : কিছু শুকনা খাবার, বিশুদ্ধ পানি, গামছা অথবা প্রয়োজনীয় অতিরিক্ত কাপড়, একজন গাইড আবশ্যক৷ বর্ষায় আপনার মোবাইল ফোন, ক্যামেরা ও ইলেক্ট্রনিক্স সামগ্রীর নিরাপত্তার জন্য পলিব্যাগ প্রয়োজন হতে পারে৷
থাকা ও খাবারের ব্যবস্থা : দুর থেকে যারা আসবেন তাদের জন্য থাকার একমাত্র ব্যবস্থা জিয়া বোর্ডিং৷ এটি মাঝারি মানের একটি বোডিং৷ যোগাযোগঃ মোহাম্মদ সাদ্দাম হোসেন (০১৫৫৩৬০৩৯১৫)৷ আলীকদমের খাবার হোটেল গুলো মাঝারি মানের৷ খুব বেশী কিছু আশা করা ভুল হবে৷ তবে মোটামুটি চালিয়ে নেয়া যাবে৷





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা
মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা  ইমরুল ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল
টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা
কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা
রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার
রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)