মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে স্থাপন হচ্ছে ভেটেরিনারী কলেজ
সিরাজগঞ্জে স্থাপন হচ্ছে ভেটেরিনারী কলেজ

সিরাজগঞ্জ প্রতিনিধি :: মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পুরণ, প্রাণিজ সম্পদের সম্প্রসারণ, ব্যবস্থাপনা, চিকিত্সা, গবেষণা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বেলকুচিতে স্থাপিত হচ্ছে দেশের বৃহত্তম সরকারী ভেটেনারী কলেজ ৷ দশ একর ভুমির উপর কলেজটির নির্মান ব্যয় ধরা হয়ে প্রায় ৭০কোটি টাকা ৷ ইতোমধ্যে জমি অধিগ্রহন শেষে একাডেমিক- প্রশাসনিক ভবন, ছাত্র-ছাত্রী হোস্টেল,ভেটেনারি হাসপাতাল ও ডরমেটরী কাজ শুরু হয়েছে ৷ ২০১৬ সালের মধ্যে ভবন নির্মাণ শেষ হলে ছাত্র-ছাত্রী ভর্তি শুরু করা হবেও বলে জানা গেছে ৷ আব্দুল লতিফ বিশ্বাস মত্স্য প্রাীণ সম্পদ মন্ত্রী থাকাবস্থায় মত্স্য ও পাণি সম্পদ মন্ত্রনালয়ের আওতায় এবং প্রাণী সম্পদ অধিদপ্তর ২০১৩ সালের ১ জানুয়ারী প্রাণি সম্পদ অধিদপ্তর বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের আজুগড়া গ্রামে এটির নির্মাণ কাজ শুরু করা হয় ৷ ২১১৩ সাল ৩১ ডিসেম্বরের মধ্যেই এটির নির্মাণ কাজ শেষ হবে ৷
সিরাজগঞ্জ সরকারী ভেটেরিনারি কলেজ স্থাপন প্রকল্প পরিচালক ও কলেজের অধ্যক্ষ ডা. আজিজুল ইসলাম জানান, দ্রুতগতিতে কাজ চলছে ৷ ২০১৭ সালে ছাত্র-ছাত্রী ভর্তি প্রক্রিয়া শুরু হবে ৷ প্রতি বছর ৬০জন ছাত্র-ছাত্রী ভর্তি হবে ৷ ভবিষ্যতে একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তিত হবে ৷ তখন এশিয়া মহাদেশের মধ্যে এটি বৃহত্তম হবে ৷
সাবেক মত্স্য ও প্রাণি সম্পদ মন্ত্রী ও বর্তমান জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস জানান, উত্তরাঞ্চল তথা সিরাজগঞ্জ প্রানি সম্পদের জন্য বিখ্যাত ৷ এ অঞ্চলে রয়েছে হাজার হাজার বৃহত্তর গরম্নর খামার ও বাঘাবাড়ী মিল্কভিটা ৷ কিন্তু এ অঞ্চলে কোন ভেটেনারী কলেজ ছিল না ৷ এজন্য কৃষকদের প্রাণিসম্পদ ও হাঁস-মুরগী প্রতিপালনের বিষয়ে প্রয়োজনীয় সেবা প্রদান, প্রানি সম্পদের জাত উন্নয়ন, প্রাণিস্বাস্থ্য ব্যবস্থাপনা ও সম্প্রসারন এবং ব্যক্তিগত পর্যায়ে খামার স্থাপন কর্মকান্ডকে জোরদার ও গতিশীল করার লক্ষে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে স্থাপন করা হচ্ছে ৷
অপেলোড : ২০ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৪. ১৮ মিঃ





কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ