রবিবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে তন্নী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা
নবীগঞ্জে তন্নী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি ::(১০ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ১০.৩০মিঃ) নবীগঞ্জে কলেজ ছাত্রী তন্নী রায় (১৮) এর লাশ উদ্ধারের ৬ দিন অতিবাহিত হলেও কোন আসামী গ্রেফতার হয়নি এবং হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনে কোন কিনারা খুঁজে পায়নি পুলিশ৷
যার ফলে এ নিয়ে দেখা তন্নীর পরিবার ও আত্মীয়স্বজনদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ উত্কন্ঠা৷ গতকাল রববিার বিকালে নবীগঞ্জ শহরের প্রানকেন্দ্র আব্দুল মতিন স্কোয়াওে নবীগঞ্জ পৌর হিন্দু-বৌদ্ধ -খ্রিষ্ঠান ঐক্য পরিষদের আয়োজনে নবীগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্রী তন্নী হত্যাকান্ডের প্রতিবাদে এক মানব বন্ধন অনুষ্টিত হয়েছে৷ মানববন্ধনের পরে সংগঠনের সভাপতি শিক্ষক বিপুল চন্দ্র দেবের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কাউন্সিলর প্রানেশ দেবের পরিচালনায় এতে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক বিকাশ রায়, পৌর প্যানেল মেয়র এটিএম সালাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ এর সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা,যুগ্ম সম্পাদক গৌতম কুমার রায়, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভপতি এম,এ আহমদ আজাদ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, আওয়ামীলীগ নেতা আনসার উদ্দিন,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টন ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর,ধনঞ্জয় দেবনাথ,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, প্রমুখ৷এ সময় রান্টু চক্রবতর্ী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ পৌর কমিটির সভাপতি ৩ গৌরমনি সরকার, সাংগঠনিক সম্পাদক শিলাপদ দাশ,পান্ডব দেব,জাহাঙ্গীর বখ্ত,স্বপন বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন৷
সভায় বক্তারা তন্নী হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়ে বলেন, হত্যার রহস্য উম্মোচন না হয় তাহলে নবীগঞ্জকে অচল করে দেয়া হবে৷





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা