শনিবার ● ১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাশিয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠান ন্যাশনাল গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যানকে সংবর্ধনা
রাশিয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠান ন্যাশনাল গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যানকে সংবর্ধনা
সোহেল রানা ,সিরাজগঞ্জ প্রতিনিধি:: (১৬ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.২১মি.) রাশিয়ার শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান ন্যাশনাল গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান মিয়া সাত্তাকে সিরাজগঞ্জের সলঙ্গায় সংবর্ধনা দেয়া হয়েছে ৷ গতকাল শুক্রবার দুপুরে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নামলে গ্রামবাসী তাকে সংবর্ধনা জানান৷ মিয়া সাত্তার সলঙ্গা বাজারস্থ কুটিপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে ও সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি,রাসা ফার্মসিটিক্যালস ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব রায়হান গফুর এর ছোট ভাই৷ তিনি প্রায় ৩২ বছর যাবত রাশিয়াতে বসবাস করছেন৷ এ সময়ের মধ্যে রাশিয়াসহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ব্যবসা বাণিজ্য করেছেন৷ সততা-দক্ষতার মাধ্যমে রাশিয়াতে ব্যবসায়ী প্রতিষ্ঠান ন্যাশনাল গ্রুপ অব কোম্পানী গড়ে তুলেছেন৷ ব্যবসায় সফল মিয়া সাত্তার এক সময় রাশিয়ান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বও পালন করেছেন৷ শত ব্যসত্মতার মাঝেও তিনি জন্মস্থান সিরাজগঞ্জের সলঙ্গাকে ভুলে যাননি৷ অবহেলিত সলঙ্গায় বিভিন্ন সামাজিক সংগঠনসহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন৷ তার এ কৃতিত্বের জন্য সলঙ্গাবাসী তাকে মনেপ্রাণে ভালবাসেন৷ গত শুক্রবার দুপুরে মায়ের কুলখানির জন্য সলঙ্গায় আসলে সলঙ্গাবাসী তাকে বুকে টেনে নেন৷ এলাকার বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে কুশল বিনিময় করেন৷ তিনিও বিদেশে থাকলেও সলঙ্গাবাসীর পাশে থাকবেন রয়েছেন এবং ভবিষতে থাকবেন বলে আশা ব্যক্ত করেন৷





যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ
অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী