শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » আওয়ামী লীগ নেতা হত্যাকারীদের ফাঁসির দাবি
প্রথম পাতা » প্রধান সংবাদ » আওয়ামী লীগ নেতা হত্যাকারীদের ফাঁসির দাবি
মঙ্গলবার ● ৪ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামী লীগ নেতা হত্যাকারীদের ফাঁসির দাবি

---সিলেট জেলা প্রতিনিধি :: সিলেট জেলার বড়লেখা উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য, প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এডভোকেট আবুল হোসেন আলমের হত্যাকারী সন্ত্রাসী কাজলগংদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠছেন শাহবাজ পুরবাসী। আলম হত্যাকারী কাজলকে দ্রুত বিচার আইনে আওতায় এনে বিচারকার্য পরিচালনার মাধ্যমে ফাঁসি দেওয়ার দাবিতে শাহবাজ পুর ইউনিয়নের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা-প্রতিষ্ঠান বিক্ষোভ মিছিল ও পথসভা অব্যাহত রেখেছে। রবিবার আলম হত্যাকারী কাজলের ফাঁসির দাবিতে উত্তর শাহবাজপুর সায়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শ্রমিক ইউনিয়ন এবং রাত ৭টায় শাহবাজপুর ইউনিয়ন আ’লীগ ও সায়পুর স্পোটিং ক্লাব পৃথক বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।
ইউনিয়ন আ’লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিকের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আলিম উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য এম. জুবের আহমদ, ইউনিয়ন ছাত্র লীগের আহবায়ক মতিউর রহমান, ইউপি সদস্য বদরুল হোসেন। এসময়
উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি রফিক উদ্দিন, চেরাগ আলী, যুগ্ম সম্পাদক আমির উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আ’লীগ নেতা নাঈম শহীদ আসুক, ইউপি সদস্য তমছির আলী, রফিক উদ্দিন, কবির আহমদ, ওয়ার্ড আ’লীগের সভাপতি মছকন্দর আলী, আ’লীগ নেতা নজরুল ইসলাম প্রমুখ। পথসভায় বক্তারা আলম হত্যা কারী কাজলের ফাঁসি দ্রুত কার্যকর ও আড়ালের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দৃষ্টামূলক শাস্তির জোর দাবি জানান। উল্লেখ্য বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ইউনিয়নের আলিমপুর গ্রামে একটি জানাজার নামাজে অংশ নিতে আবুল হোসেন আলম একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুক উদ্দিনের মোটর সাইকেলের পেছনে বসে যাচ্ছিলেন। লাতু বিজিবি ক্যাম্পের কাছে পৌঁছামাত্র আগে থেকেই ওঁৎপেতে থাকা সন্ত্রাসী কাজল মিয়া আবুল হোসেনকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে। ঢিলের আঘাতে মোটর সাইকেল আরোহী দু’জনই মাটিতে পড়ে গেলে কাজল মিয়া দা দিয়ে প্রকাশ্য দিবালোকে আলমকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হতে থাকলে স্থানীয় জনতা উদ্ধার করে তাকে দ্রুত সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ