বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীর ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা
গাবতলীর ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা
বগুড়া প্রতিনিধি :: বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মোট নয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ চেয়ারম্যান প্রার্থীরা হলেন, রফিকুল ইসলাম রাঙ্গা (আ’লীগ মনোনীত) ও অধ্যাপক মফিদুল ইসলাম (বিএনপি মনোনীত)৷ এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা হলেন, জাহাঙ্গীর আলম, মোছাঃ নুর আকতার বানু, এসএম মশিউল আলম রিপন, মোঃ জুয়েল মিয়া, জিয়াউর রহমান জুয়েল, রাব্বী হোসেন ও আব্দুর রহমান সরকার বাবলু৷ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাবিনা ইয়াসমীন জানান, ৭ অক্টোবর শুক্রবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে৷ আগামী ১৪ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার ও ১৫ অক্টোবর বৈধ প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হবে৷ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর৷ উল্লেখ্য, সোনারায় ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ তারাজুল ইসলাম গত ৮জুলাই দিবাগত রাঁতে দূর্বৃত্তের গুলিতে মারাত্মক ভাবে আহত হলে ২৩ জুলাই তিনি মারা যান৷





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)