বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবিতে সিলেটের সর্বস্তরের জনতা
বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবিতে সিলেটের সর্বস্তরের জনতা
সিলেট জেলা প্রতিনিধি ::(২১ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৮মি.) নিষ্ঠুর, অমানুষ, মানুষরুপি পশু বদরুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আন্দোলনরত খাদিজার সহপাঠীদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন সমাজের সর্বস্তরের জনতা। ৬ আক্টোবর বৃহস্পতিবার সকালে যখন তার সহপাঠীরা প্রতিবাদ মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠাতে রাজপথ অতিক্রম করছিলেন তখন পথচারি ব্যবসায়ী রিকশাচালকসহ সবাই হাতনেড়ে বা রাস্তার ধারে দাড়িয়ে মিছিলে অংশ নিয়েছেন। হৃদয়ের সবটুকু ঘৃণা প্রকাশ করেছেন বর্বর বদরুলের প্রতি। মিছিলটি সোয়া ১১টার দিকে যখন জিন্দাবাজার পয়েন্ট অতিক্রম করছিল তখন মধ্যবয়সী কয়েকজন ছাত্রীদের সাথে গলা মেলাতে মেলাতে হাত নাড়তে নাড়তে বলতে থাকলেন-‘ফাঁসি- ফাঁসি’।
জিন্দাবাজারের রাস্তার পাশের প্রায় সবগুলো দোকানের মালিক-কর্মচারিরা দোকান থেকে বেরিয়ে আসেন। এদের কেউ কেউ হাতনেড়ে আর কেউ কেউ গলা মিলিয়ে ছাত্রীদের সাথে তাদের একাত্মতা প্রকাশ করেন। কোর্ট পয়েন্ট অতিক্রমকরার সময় পথচারী মহিলাসহ পথযাত্রী সকলেই হাত নাড়িয়ে বদরুলের ফাঁসির দাবি জানাতে দেখা যায়। এসময় রিকশাওয়ালাও ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’ বলে চিৎকার করে উঠে।
এরপর জেলা প্রশাসক দফতরের গেটের ভেতর প্রবেশ করলে সাধারণ জনগনের সাথে সাথে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারিও হাতনেড়ে বা গলা মিলিয়ে কোমলমতি ছাত্রী ও তাদের শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করতে দেখা গেছে। সেখানে তখন উপস্তিত থাকা সাংবাদিকবৃন্দ, কোমলমতি ছাত্রী ও তাদের শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করেন।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন