বুধবার ● ১৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহী ভোকেশনাল শিক্ষক সমিতির কমিটি গঠন
রাজশাহী ভোকেশনাল শিক্ষক সমিতির কমিটি গঠন

রাজশাহী প্রতিনিধি :: (৪কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৫২মি.) বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির রাজশাহী জেলা কমিটি কঠন করা হয়েছে৷ মারকুম হাসানকে সভাপতি ও দেলোওয়ার হোসেন দুলালকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের আংশিক এ কমিটি গঠন করা হয়৷
১৯ অক্টোবর বুধবার সন্ধ্যায় প্রতিনিধি সভায় এ কমিটি গঠন করা হয়৷ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স, বাংলাদেশ (আইডিইবি) রাজশাহী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়৷
এতে রাজশাহীর বিভিন্ন উপজেলার ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন৷
নবগঠিক ওই কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক নাজমুল হক, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক নূর এ সায়েম, জনসংযোগ ও প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ এবং শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সুজিত কুমার ম-ল৷
কর্মী সভা শেষে সর্বসম্মতিক্রমে আংশিক কমিটি গঠন করা হয়েছে৷
এছাড়া সভায় প্রতিটি উপজেলার ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুজন করে শিক্ষক জেলা কমিটিতে নেয়ার সীদ্ধান্ত হয়েছে৷ পরে ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা৷
এদিকে, আইডিইবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন আইডিইবি রাজশাহীর সভাপতি কবির উদ্দিন৷
বিশেষ অতিথি ছিলেন আইডিইবি রাজশাহীর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম৷ বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম সদস্য সচিব গোলাম সারওয়ার৷
সভায় কারিগরি শিক্ষার মানোন্নয়ন, নন এমপিও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ ও শিক্ষকদের দক্ষতা বাড়াতে আধুনিক প্রশিক্ষণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা৷





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা