শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবী
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবী
সোমবার ● ২৪ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবী

 ---
বাঘাইছড়ি প্রতিনিধি :: (৯ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৫০মি.) রাঙামাটি জেলার বৃহত্তর উপজেলা বাঘাইছড়ি স্থানীয় জনসাধারনের প্রাণের দাবী বাঘাইছড়িতে অগ্নি নির্বাপক কেন্দ্র (ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন) স্থাপন করা হোক।

এ উপজেলায় প্রতি বছর অগ্নিকান্ডের ভয়াবহ কালো থাবায় কোটি কোটি টাকার সম্পদ পুড়ে মাটি হয়ে যাচ্ছে । উপজেলার বাঘাইছড়ি, করেঙ্গাতলী, দুরছড়ি, মারিশ্যা, তুলাবান ও প্রত্যান্ত গ্রামাঞ্চলে বসত বাড়ীসহ মূল্যাবান সম্পদ এবং মানুষের জান মালের এ অগ্নিকান্ডের থাবায় প্রতিনিয়ত ধংস হচ্ছে।
দীর্ঘদিন যাবত আগুনের সাথে একের পর এক সংগ্রাম করে যাওয়া বৃহত্তর বাঘাইছড়ির হাজার হাজার মানুষের সরকারের কাছে একমাত্র দাবী একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য। কিন্তু সে দাবী আজ অবধি পর্যন্ত লেখনিতেই সীমাবদ্ধ রয়েছে।

বাঘাইছড়িতে কোন এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলেই খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনা কখনো সম্ভব নয়। পাহাড়ি পথ দিয়ে এসে প্রায় চল্লিশ কি.মি. দুর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিভানোর পূর্বেই সব কিছু পুড়েই ছারখার হয়ে যায়। এভাবে হাজার হাজার দরিদ্র পরিবার সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পথের ভিখারী হচ্ছে।
বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা হিসাবে খ্যাত বাঘাইছড়ির ব্যবসায়ীক লেনদেন সহ দোকান পাট এবং ঘর বাড়ী ও জনবসতী বেশী বলে জানা যায়।
তারই ধারাবাহিকতায় বাঘাইছড়ি’তে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন জরুরী বলে মনে করেছেন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।

এই বাঘাইছড়ি’র মাটি থেকে বড় বড় নেতৃত্ববান ব্যাক্তিরায় রাঙামাটি জেলার বিভিন্ন প্রান্তরে কৃতিত্বের সাথে সফলতা অর্জন করলেও বাঘাইছড়ি’র উন্নয়নে তাদের হাত কতটুকু ছিল তা এখন প্রশ্নবোধক হয়ে দাড়িয়েছে! এই নিয়ে ১টি পৌরসভা ও ৮ ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে নানান প্রশ্নের সৃষ্টি হচ্ছে।
এ বিষয়টি নিয়ে ব্যবসায়ী ও একাধিক সাধারন মানুষের সাথে কথা হলে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাঘাইছড়িতে প্রতি বছর বিভিন্ন এলাকায় অগ্নিকান্ডের মত দূর্ঘটনায় শিকার হয়ে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। এই দূর্ঘটনা থেকে পরিত্রান পেতে অবিলম্বে বাঘাইছড়িতে একটি ফায়ার সার্ভিস জরুরী বলে মনে করেন তারা।
এ ব্যাপারে বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জমির হোসেন বলেন, বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্থাপন জরুরী হয়ে পরেছে, এখানে ফায়ার সার্ভিস স্থাপন করা হলে বাঘাইছড়িবাসী আশার আলো খুঁজে পাবে।
বিষয়টি নিয়ে কথা বলেন, মাত্র কদিন আগে পুড়ে যাওয়া বাঘাইছড়ির দুরছড়ি বাজার ব্যবসায়ী কমিটির এক সদস্য তিনি আমাদের সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে জানান, বর্তমান মহাজোট সরকারের কাছে আমাদের আকুল আবেদন বাঘাইছড়িতে অগ্নি নির্বাপক কেন্দ্র (ফায়ার সার্ভিস ষ্টেশন) স্থাপন করে এলাকাবাসীকে অগ্নিকান্ডের মত ভয়াবহ বিপদ থেকে রক্ষা করার জন্য।
উল্লেখ্য, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজারে আগুন লেগে প্রায় ২৩০ টি দোকান ও ৮১ টি বসত বাড়ি ভস্মীভূত হয়েছে৷ এ সময় শিলা শাহা (৫৫) নামে ১জন মহিলা আহত হয়েছে ৷ ২০ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার দূরছড়ি বাজারের এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷
এছাড়া গত ৬ সেপ্টেম্বর বাঘাইছড়ির উপজেলা চত্তরে স্থানীয় বাজার ব্যবসায়ী ও সর্ব সাধারণের অংশগ্রহনে মাধ্যমে ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছে ।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)