শনিবার ● ১২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নেশাখোরের চেয়ে নেশাদ্রব্য বিক্রিকারী বড় অপরাধী
নেশাখোরের চেয়ে নেশাদ্রব্য বিক্রিকারী বড় অপরাধী
সিলেট প্রতিনিধি ::(২৮ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.১৮মি.) নেশাখোরের চেয়ে নেশাদ্রব্য বিক্রিকারী বড় অপরাধী। আইন যত কঠোর হবে এবং আইনের প্রয়োগ যত বেশী হবে মাদক অপরাধ ততই কমে আসবে। তাই আইনের ফাঁক দিয়ে যাতে অপরাধীরা বেরিয়ে আসতে না পারে সে ব্যাপারে সচেতন থাকতে হবে।
অপরাধীদের কোন ক্ষমা নেই, তারা শাস্তির যোগ্য এমন কথা উল্লেখ করে বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ বলেন, অপরাধী যেই হোক তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। উপযোগ্য শাস্তির মাধ্যমে মাদক অপরাধ দূর করা সম্ভব।
তিনি ১২ নভেম্বর শনিবার সিলেট বিভাগের ৪টি জেলার সকল থানার টিএনও, এসি ল্যান্ড কর্মকর্তাদের নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেটের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে মাদক অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের ভূমিকা শীর্ষক কর্মশালায় উপরোক্ত কথা গুলো বলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা প্রধান কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক পরিমল কুমার দেব’র সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক ওবায়দুল কবিরের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জ ডিআইজি পিপিএম মো. মিজানুর রহমান, সিলেট এসএমপি পুলিশ কমিশনার বিপিএম মো. কামরুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট জয়নাল আবেদীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল ও উপ পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী।
পস্থিত ছিলেন পরিদর্শক মো. নজীব আলী, এমদাদ উল্লাহ এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভিন্ন অঞ্চলের কর্মকর্তাবৃন্দ।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩